Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নিভৃতে বেড়ে উঠছেন ফ্লিনটফের দুই ছেলে, একজনের আবার ১৬ বছরেই সেঞ্চুরি!

ইংলিশ কাউন্টি ক্লাবের সেকেন্ড ডিভিশন লিগে খেলছেন ফ্লিনটফের ছেলেরা। দু’জনের মধ্যে বড় ছেলে রকি ফ্লিনটফ ১৬ বছর বয়সেই কাউন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন।

নিভৃতে বেড়ে উঠছেন ফ্লিনটফের দুই ছেলে, একজনের আবার ১৬ বছরেই সেঞ্চুরি!

শেষ আপডেট: 25 April 2024 17:43

দ্য ওয়াল ব্যুরো: বড় ক্রিকেটারদের পুত্ররা ক্রিকেটে কম আসেন, এটাই বহুক্ষেত্রে হয়ে থাকে। অনেকে আবার বিখ্যাত বাবার ছায়ায় ঢাকা পড়ে যায়। এমন অনেক দৃষ্টান্ত রয়েছে।

হালফিলে রাহুল দ্রাবিড়ের ছেলে, কিংবা সেওয়াগের ছেলেরা ক্রিকেটে নাম করতে শুরু করেছে। কিন্তু এখনই বলার মতো কিছু করে উঠতে পারেনি তারা। সেদিক থেকে ইংল্যান্ডের প্রাক্তন নামী অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের দুই ছেলে খবরের শিরোনামে চলে এসেছেন।

ইংলিশ কাউন্টি ক্লাবের সেকেন্ড ডিভিশন লিগে খেলছেন ফ্লিনটফের ছেলেরা। দু’জনের মধ্যে বড় ছেলে রকি ফ্লিনটফ ১৬ বছর বয়সেই কাউন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে ১৫১ বল খেলে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন রকি। খেলেছিলেন ওয়ারউইকশায়ারের বিপক্ষে।

সব থেকে বড় কথা, রকি যখন সেঞ্চুরির দিকে এগোচ্ছেন, সেইসময় অন্য প্রান্তে ছিলেন তাঁর ভাই কোরি। তাঁরা দু’জনে ৩৯ রানের জুটি গড়েন।

চলতি মাসের শুরুতেই কাউন্টির দ্বিতীয় বিভাগ লিগে অভিষেক হয় রকির। ১৬তম জন্মদিনের ২ দিন পর ল্যাঙ্কাশায়ারের হয়ে ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নেমে ডারহামের বিপক্ষে খেলেছেন অপরাজিত ৫০ রানের ইনিংস। এবার সেঞ্চুরি করে শিরেনামে চলে এলেন।

রকি ও কোরি ফ্লিন্টফের বাবা নামী প্রাক্তন তারকা অ্যান্ড্রু গাড়ি দুর্ঘটনায় একেবারে শয্যাশায়ী ছিলেন। আবার রিহ্যাবের মাধ্যমে ফিরে এসেছেন মূলস্রোতে। সিনিয়র ফ্লিনটফ আবার টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলের মেন্টর কাম পরামর্শদাতা হয়েছেন।   


```