Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

FIFA World Cup: বিশ্বকাপে নিষিদ্ধ মদ, মাথায় হাত কোটি-কোটি সুরাপ্রেমীদের! ধরা পড়লেই...

কিন্তু যদি কেউ মদ পাচার করতে গিয়ে ধরা পড়েন, তাহলে দোষী ব্যক্তিকে প্রকাশ্য চাবুক মারা হবে।

FIFA World Cup: বিশ্বকাপে নিষিদ্ধ মদ, মাথায় হাত কোটি-কোটি সুরাপ্রেমীদের! ধরা পড়লেই...

২০৩৪ বিশ্বকাপে নিষিদ্ধ মদ্যপান

শেষ আপডেট: 13 February 2025 14:35

দ্য ওয়াল ব্যুরো: ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ সৌদি আরবে আয়োজন করা হয়েছে। কিন্তু, বিশ্বকাপ টুর্নামেন্ট চলাকালীন মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বুধবারই সৌদি আরবের রাজপুত্র খালিদ বিন আল সাউদ এই বিশেষ ঘোষণাটি করেছেন। ফিফা বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবার সমর্থকরা স্টেডিয়ামে বসে মদ্যপান করতে পারবেন না।

২০২২ কাতার বিশ্বকাপ থেকে এই সিদ্ধান্তটা একেবারেই আলাদা। কাতার বিশ্বকাপে তাও কয়েকটি পাঁচতারা রেস্তোরাঁয় আকাশছোঁয়া দামে মদ পাওয়া গিয়েছিল। কিন্তু, ২০৩৪ বিশ্বকাপে সেটুকুও পাওয়া যাবে না। রাজপুত্র খালিদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সৌদি আরবে এক ফোঁটাও মদ বিক্রি করা হবে না।

ফিফা বিশ্বকাপে নিষিদ্ধ মদ

গত ৭০ বছরের বেশি সময় সৌদি আরবে মদ নিষিদ্ধ হয়ে রয়েছে। ২০৩৪ বিশ্বকাপেও এই নিয়ম বহাল থাকবে। রাজদূত প্রিন্স খালিদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইসলাম ধর্মে যে বিধি-নিষেধ রয়েছে, ফুটবল বিশ্বকাপের জন্য তা কখনই ভাঙা সম্ভব নয়। এলবিসি রেডিওকে একটি ইন্টারভিউ দিতে গিয়ে প্রিন্স খালিদ বললেন, 'আমরা কখনই মদ্যপানের অনুমতি দিতে পারি না। বিশ্বকাপ চলাকালীনও এই নিয়ম লাগু থাকবে।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, খেলা চলাকালীন স্টেডিয়ামে ঠাণ্ডা পাণীয় দেওয়া হবে। কিন্তু যদি কেউ মদ পাচার করতে গিয়ে ধরা পড়েন, তাহলে দোষী ব্যক্তিকে প্রকাশ্য চাবুক মারা হবে। বিশ্বকাপ চলাকালীন এই নিয়ম আরও কঠোরভাবে বলবৎ করা হবে। কেউ আইন অমান্য করলে তাঁর কারাবাস, জরিমানা, প্রকাশ্য চাবুক এবং নির্বাসিত করা হতে পারে।

প্রতিবাদ করছেন গোটা বিশ্বের ফুটবল সমর্থকরা

সৌদি আরবের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর গোটা বিশ্বের ফুটবল সমর্থকরা ইতিমধ্যে প্রতিবাদ শুরু করে দিয়েছে। কড়া আইন এবং সাংস্কৃতিক বেড়াজালের কারণে অনেকে তো আবার বিশ্বকাপ দেখতে যাবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন। বিশেষ করে ইংল্যান্ডের ফুটবল সমর্থকরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। 


```