Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘বাঁদরেও এত কলা খায় না’, পাক ক্রিকেট টিমের গাছাড়া ভাবকে বিঁধে আক্রমণাত্মক আক্রম 

ক্রিকেট অনুরাগী মহলে একটা কথা খুব চালু আছে। কথাটা হচ্ছে: ওয়াসিম আক্রম ইংরেজিতে কথা বলতে বলতে যদি পাঞ্জাবিতে সরে যান, তাহলে বুঝে নেবেন, বিষয়টা গুরুগম্ভীর; পরিস্থিতি জটিল হয়ে পড়েছে।

‘বাঁদরেও এত কলা খায় না’, পাক ক্রিকেট টিমের গাছাড়া ভাবকে বিঁধে আক্রমণাত্মক আক্রম 

ওয়াসিম আক্রম

শেষ আপডেট: 26 February 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট অনুরাগী মহলে একটা কথা খুব চালু আছে। কথাটা হচ্ছে: ওয়াসিম আক্রম (Wasim Akram) ইংরেজিতে কথা বলতে বলতে যদি পাঞ্জাবিতে সরে যান, তাহলে বুঝে নেবেন, বিষয়টা গুরুগম্ভীর; পরিস্থিতি জটিল হয়ে পড়েছে।

পাকিস্তানের ক্রিকেটের (Pakistan) সাম্প্রতিক পরিস্থিতি সার্বিকভাবে গম্ভীর-জটিল-ই বটে। ২৯ বছর বাদে আইসিসির (ICC) কোনও মেগা টুর্নামেন্ট (Champions Trophy) আয়োজনের বরাত পেয়েছে যে দেশ, যে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষবারের বিজয়ী টিম তারাই, সেই ইভেন্ট থেকে গ্রুপ স্টেজেই ছুটি নিয়েছেন বাবর আজমরা। সেটাও কি না চিরশত্রু ভারতের (India) কাছে ল্যাজেগোবরে হেরে।

এরপরই পাক ক্রিকেট টিমকে একহাত নিতে শুরু করেছেন অনেক প্রাক্তন ক্রিকেট তারকা। কারও লক্ষ্য পিসিবির সাংগঠনিক দুর্বলতা, কেউ বাবর আজমের মতো সুপারস্টারদের টার্গেট করেছেন। কখনও যুক্তি, কখনও রঙ্গরসিকতা—ক্রোধের পাঁচফোড়নে মিশে যাচ্ছে নানাবিধ মালমশলা।

ওয়াসিম যদিও স্রেফ তথ্য আর তত্ত্ব নয়, পাক ক্রিকেট টিমকে বিঁধতে অস্ত্র মেনেছেন ব্যঙ্গকেই। ভারতের কাছে ধরাশায়ী হওয়া ততক্ষণে শেষ। পাকিস্তানের একটি সম্প্রচারকারী চ্যানেলের পোস্ট-ম্যাচ শোয়ে অতিথি ও বিশ্লেষক হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসিম। যেখানে খেলোয়াড়দের গাছাড়া মনোভাবকে একহাত নিয়ে তিনি পাঞ্জাবি-ইংরেজি মিশিয়ে বলে বসেন, ‘প্রথম ও দ্বিতীয় ড্রিঙ্কস ব্রেকের সময়, ঠিক খেয়াল নেই কখন, দেখতে পাই ক্রিকেটারদের খাওয়ার জন্য এক প্লেট ভর্তি কলা পাঠানো হয়েছে। এত কলা তো বাঁদরও খায় না! আর এটাই কি না খেলোয়াড়দের খাবার! ইমরান খান যখন দলের অধিনায়ক ছিলেন, সেই সময় আমরা এসব খেলে এমন মার পড়ত যে বলার নয়!’

উল্লেখ্য, পাকিস্তানের ক্রিকেটে সুদিন ফেরাতে আমূল সংস্কারের ধুয়ো তুলেছেন ওয়াসিম। তাঁর বক্তব্য, জাতীয় দল ওয়ান ডে-তে মান্ধাতার আমলের ক্রিকেট খেলছে। আরও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আর এর জন্য জরুরি কমপক্ষে ৫ থেকে ৬ জন নতুন খেলোয়াড়দের দলে নেওয়া। এর জন্য ছ’মাস ভুগতে হতে পারে। প্রচুর হারের মুখ দেখতে হবে। কিন্তু ছাব্বিশের টি-২০ বিশ্বকাপই যদি পাখির চোখ হয়, তাহলে এই রাস্তা ছাড়া গত্যন্তর নেই। সাফ জানিয়েছেন ওয়াসিম আক্রম।


```