Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সদ্য প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করতে মরিয়া আকাশ, তাঁর পাশে দল, গোটা ময়দানও

শুভ্র মুখোপাধ্যায় কলকাতা ময়দান (Kolkata Maidan) ধন্য, আকাশ মুখোপাধ্যায়ের (Akash Mukherjee) মতো একজন ফুটবলার (Footballer) রয়েছেন বলে। যাঁর দৃঢ়চেতা মন, এক আকাশ স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান। সেই কারণেই তো বাবার মৃত্যুদিনে তাঁর দেওয়া কথা রাখতে স

সদ্য প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করতে মরিয়া আকাশ, তাঁর পাশে দল, গোটা ময়দানও

শেষ আপডেট: 16 September 2021 08:54

শুভ্র মুখোপাধ্যায়

কলকাতা ময়দান (Kolkata Maidan) ধন্য, আকাশ মুখোপাধ্যায়ের (Akash Mukherjee) মতো একজন ফুটবলার (Footballer) রয়েছেন বলে। যাঁর দৃঢ়চেতা মন, এক আকাশ স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান। সেই কারণেই তো বাবার মৃত্যুদিনে তাঁর দেওয়া কথা রাখতে সোজা চলে এসেছিলেন ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে। তিনি হয়ে উঠেছেন ময়দানের এক প্রতিভূ, যাঁর বুকে অনেক কষ্টের মধ্যেও লড়ার সাহস তাঁকে বাকিদের থেকে আলাদা করেছে। কোহলি শুধু টেস্টের নেতা, টি ২০, ওয়ান ডে-র নেতৃত্ব যেতে পারে রোহিতের হাতে ক’জনের এমন বুকের পাটা থাকে। সকালে তাঁর হাতে বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অন্যরা হলে যন্ত্রনার গহ্বরে প্রবেশ করে যেতেন। তিনি ব্যতিক্রম বলেই তাঁর নাম উচ্চারিত হবে বহু বছর বাদেও। কোনও এক ঘটনা সমারোহ তাঁকে আলোয় নিয়ে আসবে অন্ধকারের কূপ থেকে। সব থেকে ছেলের এমন সাহসের জন্য আকাশের মা-ও সামলে নিয়েছেন স্বামী হারানোর বেদনা। হয়তো রয়েছে, কিন্তু ছেলের এমন কাজ দেখে তিনিও গর্বিত, যে পুত্র বাবার মৃত্যু শোক ভুলে লিগের ম্যাচ খেলতে চলে যেতে পারেন। যিনি বাবার স্বপ্ন পূরণ করতে নিজের কর্তব্যে অবিচল থাকেন, তাঁকে আটকায় কার সাধ্যি। পিয়ারলেস দল আকাশের জন্য গর্বিত। তারা এই ফুটবলারের পাশে থাকতে চায়। তাঁকে আগলে রাখতে চায়। শুধু পিয়ারলেস ক্লাব নয়, গোটা ময়দান আকাশের পাশে। রাজ্য সরকারের কোনও নেতা-মন্ত্রীদের সময় হয়নি আকাশের সঙ্গে কথা বলার। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বুধবার সারাদিন ব্যস্ত ছিলেন সোনার ছেলে নীরজ চোপড়ার অনুষ্ঠান নিয়ে। সন্ধ্যায় বলছিলেন, ‘‘আকাশের কথা শুনেছি, আমাদের ইচ্ছে রয়েছে কিছু করার। দেখা যাক কী করা যায় আমাদের পক্ষ থেকে।’’ আকাশের বাবা প্রয়াত অলোক বাবুই ছিলেন পরিবারের আয়ের উৎস। তিনি চলে যাওয়ায় পরিবারের কী হবে, সেই চিন্তা রয়েছে। দাদা কার্যত বেকার। কিন্তু আকাশ চান খেলা চালিয়ে যাওয়ার। সেই জন্যই পিতৃশোক কাটিয়ে মাঠে চলে গিয়েছিলেন। সেদিনই খেলায় ফেটে গিয়েছিল মাথা, ছয়টি সেলাই নিয়েও চলে গিয়েছেন বাবাকে শেষকৃত্য করতে। ঈশ্বরের পরীক্ষায় তিনি পাস করেছেন, এবার তাঁকে উতরে দেওয়ার দায়িত্ব বাকিদের নিতে হবে। আকাশ জানিয়েছেন, বাবার স্বপ্ন ছিল, আমি যেন কলকাতার বড় দলের জার্সি পরে খেলতে পারি। সেই স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। না হলে যেদিন সকালে বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, সেদিনও সকালে উঠে বলেছিলেন, ‘‘বাবা রে, আজ ভাল করে খেলিস।’’ বাবার ডায়ালিসিস চলছিল, অনেক চেষ্টা করেও পারেননি বাঁচাতে। আকাশের কথায়, ‘‘ভেবেছিলাম আমি ও দাদা মিলে এনআরএস হাসপাতালে নিয়ে যাব, তার সময়টুকু দিল না।’’ বলার সময় একটু আনমনা লাগল ময়দানের উদীয়মান ডিফেন্ডারকে। বিরাট কোহলি বাবার মৃত্যু শোক কাটিয়ে ফিরে রঞ্জি ম্যাচ খেলতে নেমেছিলেন দিল্লির হয়ে। ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। শচীন তেন্ডুলকার বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে আবারও মাঠে ফিরে সেঞ্চুরি করেছিলেন। এই মনের জোর পেয়েছেন এক বঙ্গসন্তানও। সবাই হয়তো আর্থিকভাবে বলিয়ান নয়, তবুও মানসিক কাঠিন্যের দিক থেকে কোহলি, শচীনও যা, তেমনি অখ্যাত আকাশও। তিনি যতই হোন সাধারণমানের এক ফুটবলার, কষ্টি পাথরে ঘষা খেতে খেতেই হিরের চমক দেখা যায়, তার আরও দ্যুতি বেরয়। আকাশের ক্ষেত্রেও সেটিই হবে, আজ নয়, কাল, হতেই হবে। এক মন আকাশ স্বপ্ন যে তাঁর বুকে! পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```