Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ইনভেস্টরদের সঙ্গে চুক্তি জট কাটল মহামেডানের? আগামী মাসেই বড় ঘোষণা

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সূচি যা নিয়ে সমর্থকরাও উচ্ছ্বসিত। কিন্তু এরই মাঝে ইনভেস্টর নিয়ে ডামাডোল দেখা যায় ক্লাব শিবিরে।

ইনভেস্টরদের সঙ্গে চুক্তি জট কাটল মহামেডানের? আগামী মাসেই বড় ঘোষণা

মহামেডান স্পোর্টিং ক্লাব

শেষ আপডেট: 28 August 2024 23:50

দ্য ওয়াল ব্যুরো: প্রথমবারের জন্য আইএসএল খেলতে নামবে মহামেডান। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সূচি যা নিয়ে সমর্থকরাও উচ্ছ্বসিত। কিন্তু এরই মাঝে ইনভেস্টর নিয়ে ডামাডোল দেখা যায় ক্লাব শিবিরে। বাঙ্কারহিল দীর্ঘদিন মহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ। কিন্তু সেই সংস্থার এক কর্তার ভিডিও বার্তা সাদা-কালো সমর্থকদের আশঙ্কা বাড়িয়েছিল। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, যাবতীয় সমস্যা মিটেছে মহামেডান স্পোর্টিং ক্লাবে।

বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং সম্প্রতি এক ভিডিও বার্তায় দাবি করেন, আইএসএলে খেলার জন্য বাঙ্কারহিল যে চুক্তি করেছিল তার টার্মশিট চূড়ান্ত হওয়ার আগে ক্লাব থেকে তা বদল করতে চাওয়া হয়। এদিকে বাঙ্কারহিলের ৬১ শতাংশ শেয়ার থাকার কথা ছিল, সেটাও এখনও মান্যতা পায়নি। চার বছর টানা একসঙ্গে কাজ করার পর এই চুক্তি মানা সম্ভব নয় বলে জানান তিনি। যদিও বুধবার সব সমস্যা নিয়ে বৈঠকের পর সমাধান সূত্র মিলেছে বলেই জানা গেছে। 

বাঙ্কারহিলের পাশাপাশি এখন আইএসএলের আগে ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে শ্রাচী স্পোর্টস। এই দুই ইনভেস্টরের সঙ্গে মহামেডান ত্রিপাক্ষিক চুক্তি সেরে ফেলেছে বলেই খবর। আগামী ৮ সেপ্টেম্বর এই চুক্তি নিয়ে সরকারিভাবে ঘোষণা করা হবে। ক্লাব সূত্রে খবর, চুক্তি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। 

২০২৩-২৪ মরশুমে ৫২ পয়েন্ট নিয়ে আইলিগ জেতে মহামেডান। তাদের আগে অবশ্য আইলিগ জেতা প্রথম দল হিসেবে আইএসএল খেলছে পাঞ্জাব এফসি। চলতি বছরের সূচি অনুযায়ী, দেশের এক নম্বর লিগে মহামেডানের প্রথম ম্যাচে ১৬ সেপ্টেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। অর্থাৎ ওই দিনই দেশের সেরা লিগে 'অভিষেক' মহামেডানের। তার আগে ইনভেস্টরদের মধ্যে চুক্তি জট কেটে যাওয়া অবশ্যই খুশির খবর। 


```