Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্মৃতির বাবার পর এবার পলাশকেও ভর্তি করতে হল হাসপাতালে, পিছিয়ে গেল বিয়ের অনুষ্ঠান

স্মৃতি মান্ধানার বাবার পর এবার তাঁর হবু স্বামী পলাশকেও হাসপাতালে ভর্তি করতে হল। শারীরিক অসুস্থতার কারণে পিছিয়ে গেল বিয়ে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে দুই পরিবারে।

স্মৃতির বাবার পর এবার পলাশকেও ভর্তি করতে হল হাসপাতালে, পিছিয়ে গেল বিয়ের অনুষ্ঠান

স্মৃতি ও পলাশ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 November 2025 10:12

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) বিয়ের জমজমাট প্রস্তুতি চলছিল গত কয়েকদিন ধরে। মহারাষ্ট্রের সাঙ্গলীতে শুক্রবার হলদির অনুষ্ঠান হয়ে যায়। রবিবার চার হাত এক হওয়ার কথা। কিন্তু সেদিনই হৃদরোগের উপসর্গ দেখা দেওয়ায় স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। থমকে যায় বিয়ের সমস্ত অনুষ্ঠান। বাবার অনুপস্থিতিতে বিয়ের মণ্ডপে বসতে রাজি হননি স্মৃতি। আর সেই বিপদের মধ্যেই নতুন করে দুশ্চিন্ত জাঁকিয়ে বসল। পাত্র তথা স্মৃতির দীর্ঘ দিনের বন্ধু পলাশ মুচ্ছলকেও (Palash Muchhal)ভর্তি করতে হল হাসপাতালে।


পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতেই অসুস্থ হয়ে পড়েন পলাশ। ভাইরাল সংক্রমণ ও অতিশয় অম্লতা বা অ্যাসিডিটির কারণে তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরিস্থিতি গুরুতর ছিল না। চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি হোটেলে ফিরে গিয়েছেন।

স্মৃতির বাবার স্বাস্থ্য কি স্থিতিশীল?

স্মৃতি মন্ধানার পরিবারের চিকিৎসক ডা. নমন শাহ জানান, দুপুর দেড়টা নাগাদ শ্রীনিবাস মন্ধানার বাম দিকের বুকে তীব্র ব্যথা শুরু হয়—যাকে চিকিৎসা পরিভাষায় ‘অ্যাঞ্জাইনা’ বলা হয়। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুল্যান্স ডাকা হয় এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে, তাঁর কার্ডিয়াক এনজাইমের মাত্রা বেড়েছে। ফলে প্রয়োজনীয় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি রক্তচাপও বেশ বেশি, যা কমানোর চেষ্টা করছে চিকিৎসক দল।

ডা. শাহ জানিয়েছেন, “যদি অবস্থার অবনতি হয়, তবে অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে। আপাতত পুরো মেডিক্যাল টিম তাঁর উপর নজর রাখছে। আজই প্রয়োজনীয় উন্নতি হলে তাঁকে ছেড়ে দেওয়া যেতে পারে।”

গত এক সপ্তাহ ধরে স্মৃতির বাড়িতে চলছিল নানা আচার–অনুষ্ঠান। রবিবার ছিল মূল বিয়ের দিন। কিন্তু বাবার অসুস্থতার খবরে কান্নায় ভেঙে পড়েন ভারতীয় ওপেনার। পরিবারের সঙ্গে আলোচনা করেই বিয়ের সমস্ত অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। নতুন তারিখ কবে ঘোষণা হবে, তা পুরোপুরি নির্ভর করছে শ্রীনিবাস মন্ধানার শারীরিক অবস্থার উপর।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানান, স্মৃতি আপাতত পুরোপুরি বাবার সুস্থতার দিকেই মনোযোগ দিয়েছেন। পলাশ মুচ্ছল এবং তাঁর পরিবারও একইভাবে উদ্বিগ্ন। দুই পরিবারের সদস্যরা জানিয়েছেন, “স্বাস্থ্যই প্রথম। বিয়ের উৎসব আবার হবে, তবে মনটা শান্ত থাকলে।”

সাঙ্গলী জুড়ে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, তাতে আপাতত ছেদ পড়েছে। তবে ক্রিকেটারদের ভক্তরা এবং স্থানীয় মানুষ আশা করছেন—শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন স্মৃতির বাবা, এবং নতুন করে বিয়ের ঘণ্টা বেজে উঠবে মন্ধানা পরিবারের আঙিনায়।


```