Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পাক বধের পরে টিম বাসে লুঙ্গি ডান্স নাচলেন রশিদ খানরা, উচ্ছ্বাসে ভাসছে আফগানিস্তান

সোমবার খেলা শেষে টিম বাসে আফগানিস্তান পুরো দলটি ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার লুঙ্গি ডান্স গানে নেচেছে। সেই নাচে অংশ নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা।

পাক বধের পরে টিম বাসে লুঙ্গি ডান্স নাচলেন রশিদ খানরা, উচ্ছ্বাসে ভাসছে আফগানিস্তান

শেষ আপডেট: 24 October 2023 17:10

দ্য ওয়াল ব্যুরো: পুরো আফগানিস্তান আনন্দে আত্মহারা। তারা বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এই জয়ের পরে দলের ক্রিকেটাররা নানাভাবে উৎসব পালন করছেন।

সোমবার খেলা শেষে টিম বাসে আফগানিস্তান পুরো দলটি ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার লুঙ্গি ডান্স গানে নেচেছেন। সেই নাচে অংশ নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা, যিনি আবার আফগানদের এই মেগা ইভেন্টে মেন্টরও।

টিম বাসে রশিদ খানদের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আফগানিস্তানের সুন্দরী ওয়াজমা আয়ুবি। ওয়াজমা লিখেছেন, এই ঐতিহাসিক জয়ের পরে আগামী দিনও এমনভাবেই নেচে উৎসব পালন করবেন।

পাক বধের পরে ধারাভাষ্যকার বক্স থেকে নিচে নেমে আসেন ইরফান পাঠান। তাঁকে দেখামাত্রই রশিদ এগিয়ে এসে নাচতে শুরু করে দেন। ইরফানও নিরাশ করেননি।

সোশ্যাল মিডিয়ায় একজন তারমধ্যে লিখেছেন, দুই পাঠান ভাই ইরফান ও রশিদ খান পাকিস্তানকে হারানোর আনন্দে ভাংড়া নেচেছেন। ইরফান তার উত্তরে লিখেছেন, ভাই নাচতে তো হবেই। রশিদ আমাকে কথা দিয়েছিল পাক দলকে হারাবে, ও কথা রেখেছে। আমি তো কথা রাখবই, ওর সঙ্গে সেই কারণে ভাংড়া নেচেছি।


```