
শেষ আপডেট: 2 January 2024 22:56
দ্য ওয়াল ব্যুরো: কাতারে এশিয়ান ফুটবলের দল ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাস। তিনি দলের নেতা নির্বাচন না করলেও নিশ্চিত যে সুনীল ছেত্রীকেই অধিনায়ক করবেন। সুনীল ভারতের নেতা হিসেবে নিজের নামের সুবিচার করেছেন।
এশিয়ার সবচেয়ে বড় ফুটবলের আসর বসতে চলেছে দোহার রাজধানী কাতারে। যেখানে ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ বসেছিল।
কাতারে এদিনই রাতে পৌঁছে যাওয়ার কথা গোটা ভারতীয় দলের। অনেক আগেই তারা কাতারে পৌঁছে গেল। সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে চাইছেন কোচ ইগর। তিনি সেই কারণে দেশ ছাড়ার আগেই ২৬ জনের দল গড়ে নিয়েছেন।
এই ভারতীয় দলে মোহনবাগানের সাতজন ফুটবলার এবং ইস্টবেঙ্গলের দুজন ফুটবলার রয়েছেন। সবুজ মেরুন শিবির থেকে ডাক পাওয়া ফুটবলারদের মধ্যে রয়েছেন বিশাল কাইথ, শুভাশিস বসু, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আব্দুল সাহাল সামাদ, মনবীর সিং ও লিস্টন। লাল হলুদ দল থেকে ডাক পেয়েছেন নাওরেম মহেশ এবং লালচুঙ্গা।
ভারতীয় দল কাতারে তাদের অভিযান শুরু করবে ১৩ জানুয়ারি। প্রথম ম্যাচ ভারতীয় সময় বিকাল পাঁচটায় খেলা। পরের দুটি ম্যাচ ১৮ জানুয়ারি উজবেকিস্তানের বিরুদ্ধে রাত ৮টায় খেলা। এমনকী ২৩ জানুয়ারি সিরিয়ার বিপক্ষেও ওই সময়ে খেলা হবে। কাতারে রাতের দিকে ঠান্ডা পড়ছে বলে সমস্যা কিছু হবে না।
অমরিন্দর সিং, গুরপ্রীত সিং, বিশাল কাইথ (গোল); আকাশ মিশ্র, লালচুংঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, সন্দেশ জিঙ্ঘন, শুভাশিস বসু (ডিফেন্স); অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন, দীপক টাংরি, লালমাউইয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ , সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং, উদান্তা সিং (মাঝমাঠ); ঈশান পন্ডিতা, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, রাহুল প্রবীণ, সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং ( স্ট্রাইকার)।