Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Abhishek Sharma: অজিদের ডেরায় জাত চেনাচ্ছেন অভিষেক, বিশ্বের 'দ্রুততম' ১০০০ রান করে গড়লেন রেকর্ড

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে দুর্দান্ত ইনিংস খেলে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ২৮ ইনিংসে ১,০০০ রানের মাইলস্টোনে পৌঁছালেন অভিষেক শর্মা। বল খরচের নিরিখে বিশ্বের দ্রুততম ব্যাটারও হলেন তিনি।

Abhishek Sharma: অজিদের ডেরায় জাত চেনাচ্ছেন অভিষেক, বিশ্বের 'দ্রুততম' ১০০০ রান করে গড়লেন রেকর্ড

অভিষেক শর্মা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 November 2025 15:17

দ্য ওয়াল ব্যুরো: আরও একবার ইতিহাস গড়লেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma)। শনিবার ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে তিনি পৌঁছে গেলেন এক বিশেষ মাইলস্টোনে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১,০০০ রানের গণ্ডি টপকালেন অভিষেক। শুধু তাই নয়, তিনি বলের হিসাবে বিশ্বের দ্রুততম ব্যাটার এবং ম্যাচের হিসাবে ভারতের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছেন।

এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার টিম ডেভিডের (Tim David) দখলে। টিম ডেভিড ৫৬৯ বল খেলে ১,০০০ রান করেছিলেন। অভিষেক সেই রেকর্ড ভেঙে ফেললেন আরও কম বল খরচ করে।

অভিষেক মাত্র ৫২৮ বল খেলেই এই রেকর্ড গড়েছেন, যা এখন পর্যন্ত বিশ্বের দ্রুততম। তাঁর পরেই রয়েছেন আর এক ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব, যিনি ৫৭৩ বলে ১,০০০ রান করেছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট, যিনি ৫৯৯ বলে এই মাইলস্টোন ছুঁয়েছেন। চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, যিনি ৬০৪ বলে ১,০০০ রান সম্পূর্ণ করেন। পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল এবং নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, দু’জনেই ৬০৯ বলে ১,০০০ রান করেছেন। 

বল খরচের হিসেবের পাশাপাশি ম্যাচের নিরিখেও নজির গড়েছেন অভিষেক। তিনি মাত্র ২৮ ইনিংসেই এই রেকর্ড ছুঁয়েছেন। এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন ভারতেরই বিরাট কোহলি (Virat Kohli), যিনি ২৭ ইনিংসে ১,০০০ রান করেছিলেন। কোহলির ঠিক পরেই জায়গা করে নিলেন অভিষেক।

সবচেয়ে কম ইনিংসে ১,০০০ টি-টোয়েন্টি রান করা ভারতীয় ক্রিকেটাররা:

২৭ ইনিংস — বিরাট কোহলি

২৮ ইনিংস — অভিষেক শর্মা

২৯ ইনিংস — কে এল রাহুল

৩১ ইনিংস — সূর্যকুমার যাদব

৪০ ইনিংস — রোহিত শর্মা

তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে ১,০০০ রান করার রেকর্ড এখনও যৌথভাবে রয়েছে ইংল্যান্ডের ডেভিড মালান (Dawid Malan) এবং চেক রিপাবলিকের সাবাউওন দাভিজি (Sabawoon Davizi)-র দখলে। তাঁরা দু’জনেই ২৪তম ম্যাচে এই মাইলস্টোনে পৌঁছেছিলেন।

এদিকে ভারতের আরও দুই ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson) ও তিলক বর্মা (Tilak Varma)-ও ১,০০০ রানের দোরগোড়ায় রয়েছেন। স্যামসনের সংগ্রহ ৯৯৫ রান এবং তিলকের ৯৯১ রান। তবে তাঁরা কেউই ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে খেলেননি।


```