Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Abhishek Sharma : অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ, নিজেই নিজেকে 'বেইজ্জত' করলেন ইংরেজ ক্রিকেটার

প্রসঙ্গত, ভারত ১৫০ রানে জয়লাভ করেছে।

Abhishek Sharma : অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ, নিজেই নিজেকে 'বেইজ্জত' করলেন ইংরেজ ক্রিকেটার

টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা

শেষ আপডেট: 3 February 2025 15:04

দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মা রবিবার (২ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে জোড়া শতরান হাঁকিয়েছেন তিনি। অভিষেকের এই ইনিংস শুধুমাত্র ভারত নয়, ব্রিটিশ ক্রিকেটারদেরও বিস্মিত করেছে।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিষেক শর্মার ব্যাট থেকে চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া যাচ্ছিল। আর সেই দৌলতেই তিনি মাত্র ৫৪ বলে ১৩৫ রান করেন। ইতিমধ্যে ৩৭ বলেই তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে একটি ঝকঝকে সেঞ্চুরি। অভিষেকের এমন তাণ্ডবলীলা দেখে ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক দিলখোলা প্রশংসা করলেন।

অভিষেকের প্রশংসা করে অ্যালেস্টার কুক বললেন, 'গত ২ ঘণ্টায় অভিষেক শর্মা যতগুলো ছক্কা হাঁকিয়েছেন, আমি গোটা কেরিয়ারে ততগুলো ছক্কা হাঁকাতে পারিনি।' মুম্বইয়ে এই সেঞ্চুরিয়ন ইনিংসের পর একাধিক রেকর্ড ভেঙে দিয়েছেন টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার। অনেকেই এই ইনিংসটার সঙ্গে যুবরাজ সিংয়ের আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের তুলনা টানতে শুরু করেছেন। একটা সময় যুবরাজও বিপক্ষের বোলিং আক্রমণকে এভাবেই তছনছ করতেন।

আজকের দিনটা আমার ছিল - অভিষেক

এমন ধামাকাদার একটা ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেওয়ার পর বললেন, 'উনি সবসময়ই চাইতেন যে আমি থেকে ১৫ থেকে ২০ ওভার ব্যাটিং করি। আজকের দিনটা আমার ছিল।' ম্যাচের পর যুবরাজ সিংয়ের মুখেও অভিষেকের প্রশংসা শুনতে পাওয়া গেল। তিনি বেশ গর্বের সুরে বললেন, 'তোমার ব্যাট থেকে এমন বিধ্বংসী ইনিংস আরও দেখতে চাই। তুমি আসলে আমার গর্ব।'

১৫০ রানের বিশাল ব্যবধানে হার ইংল্যান্ডের

প্রসঙ্গত, এই ম্যাচে ভারত ১৫০ রানে জয়লাভ করেছে। পাশাপাশি এই সিরিজও টিম ইন্ডিয়া ৪-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরে ফেলেছে। ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ২৪৭ রান করেছিল। জবাবে ইংল্যান্ড মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয় মহম্মদ সামি সর্বাধিক তিনটে উইকেট শিকার করেন। এছাড়া অভিষেক শর্মা, শিবম দুবে এবং বরুণ চক্রবর্তী দুটো করে উইকেট তুলে নিয়েছেন।


```