Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রেকর্ড ম্যাচে অভিষেক-রিঙ্কুর রানের বন্যা! বোলারদের দাপটে ৪৮ রানে জয় ভারতের

নাগপুরে রানের রেকর্ড ম্যাচে অভিষেক শর্মা ও রিঙ্কু সিংয়ের তাণ্ডব। বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত।

রেকর্ড ম্যাচে অভিষেক-রিঙ্কুর রানের বন্যা! বোলারদের দাপটে ৪৮ রানে জয় ভারতের

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 January 2026 23:56

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও নিউজিল্যান্ডের (India vs New Zealand) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) শুরু হলো রানের বন্যা আর উত্তেজনাপূর্ণ লড়াই দিয়ে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ, ফলে এই পাঁচ ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে প্রস্তুতি যাচাইয়ের সবচেয়ে বড় মঞ্চ। সেই চ্যালেঞ্জের প্রথম ধাপেই সফল হলো ভারত। বুধবার (২১ জানুয়ারি) নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত ৪৮ রানে জয় তুলে নিয়ে সিরিজ়ে ১–০ ব্যবধানে এগিয়ে গেল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। ওপেনার সঞ্জু স্যামসন ১০ রান করে দ্রুত আউট হন। অল্প ব্যবধানে ঈশান কিষানও ৮ রান করে সাজঘরে ফেরেন। তবে শুরুতে উইকেট পড়লেও রানের গতি একেবারেই কমতে দেননি অভিষেক শর্মা।

আগ্রাসী মানসিকতা নিয়ে ইনিংসের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন অভিষেক। পাওয়ার প্লেতেই নিউজিল্যান্ডের বোলারদের উপর চাপ তৈরি করেন তিনি। মাত্র ২২ বলেই অর্ধশতরান পূর্ণ করে চার-ছক্কার ঝড়ে প্রতিপক্ষের বোলিং আক্রমণ ভেঙে দেন। নিখুঁত টাইমিং ও নির্ভীক শট নির্বাচনে দ্রুত সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত ৩৫ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন অভিষেক। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ৮টি বিশাল ছক্কা। শতরান হাতছাড়া হলেও, এই ইনিংসই ভারতের বড় স্কোরের ভিত গড়ে দেয়।

মধ্য ওভারে অভিষেককে সঙ্গ দেন অধিনায়ক সূর্যকুমার যাদব। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ২২ বলে ৩২ রান করেন তিনি। যদিও বড় ইনিংস খেলতে না পারায় তাঁকে নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হার্দিক পান্ডিয়াও পুরোপুরি প্রত্যাশা পূরণ করতে পারেননি, ১৬ বলে ২৫ রান করে ফেরেন তিনি। ব্যর্থ হন অক্ষর প্যাটেল ও শিবম দুবেও। শিবম ছয়ে নেমে ৪ বলে ৯ রান করেন, আর অক্ষর আটে নেমে ৮ বলে ৮ রান করে আউট হন।

শেষ দিকে লড়াইটা একাই এগিয়ে নিয়ে যান রিঙ্কু সিং। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২০ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। একের পর এক চার ও ছক্কায় শেষ ওভারগুলোতে নিউজিল্যান্ডের বোলারদের কোণঠাসা করে দেন রিঙ্কু। তাঁর দুর্দান্ত ফিনিশিংয়ের সৌজন্যে ভারত পৌঁছে যায় ২৩৮ রানে। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ও কাইল জেমিসন দু’টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান ক্রিস্টিয়ান ক্লার্ক, মিচেল স্যান্টনার ও ইশ সোধি।

২৩৯ রানের বিশাল লক্ষ্য রক্ষা করতে নেমে ভারতীয় বোলাররাও দাপট দেখান। ইনিংসের দ্বিতীয় বলেই ডেভন কনওয়েকে (০) আউট করে দলকে প্রথম সাফল্য এনে দেন আর্শদীপ সিং। পরের ওভারে রাচিন রবীন্দ্রকে (১) ফেরান হার্দিক পান্ডিয়া, যা ম্যাচে ভারতের দখল আরও শক্ত করে।

সপ্তম ওভারের তৃতীয় বলে টিম রবিনসনকে (২১) আউট করেন বরুণ চক্রবর্তী। তবে এক প্রান্ত আগলে রেখে গ্লেন ফিলিপস ঝোড়ো ব্যাটিংয়ে লড়াই চালিয়ে যান। ৪০ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি চার ও ৬টি ছয়। মার্ক চ্যাপম্যানও ৩৯ রানের লড়াকু ইনিংস খেলেন, কিন্তু তা দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত নিউ জ়িল্যান্ড ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯০ রানেই থেমে যায়।

ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ও শিবম দুবে সবচেয়ে সফল বোলার, দু’জনেই নেন ২টি করে উইকেট। আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট নেন। এই ম্যাচে দুই দল মিলিয়ে ওঠে মোট ৪২৮ রান, যা একটি রেকর্ড। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা কোনও টি-টোয়েন্টি ম্যাচে এর আগে কখনও এত রান হয়নি।


```