Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মেয়েদের স্কুলের ফি দিলেন না! ধোনির খেলা দেখতে ৬৪ হাজার টাকার টিকিট কাটলেন এক বাবা

ধোনির খেলা দেখতে ওই চেন্নাইবাসী পকেটের ৬৪ হাজার টাকা খরচ করেছেন। এমনি সাধারণ টিকিট পাননি, অগত্যা কালোবাজারী থেকে অত টাকার টিকিট কেটেছেন।

মেয়েদের স্কুলের ফি দিলেন না! ধোনির খেলা দেখতে ৬৪ হাজার টাকার টিকিট কাটলেন এক বাবা

শেষ আপডেট: 12 April 2024 16:26

দ্য ওয়াল ব্যুরো: এমএস ধোনির অনুরাগীদের নিয়ে নানা গল্প রয়েছে। অনেকে ধোনির খেলা দেখতে সাইকেল চালিয়ে রাঁচি থেকে দিল্লিতে গিয়েছিলেন। কেউ গ্রামে নিজের বাড়ি রাঙিয়ে দিয়েছিলেন ধোনির মুখের অবয়ব দিয়ে।

এমনও অনেক দর্শকের দেখা মেলে যাঁরা মাঠে আসেন ধোনির সাত নম্বর জার্সির অনুকরণে সারা গায়ে রং মেখে। এবার গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের এক ফ্যানের দেখা মিলেছে, তিনি মনে হয় বাকি সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন। যতটা না ওই অনুরাগী চেন্নাই দলের ফ্যান, ততটাই বেশি ধোনিকে নিয়ে। ধোনির খেলা দেখতে ওই চেন্নাইবাসী পকেটের ৬৪ হাজার টাকা খরচ করেছেন। এমনি সাধারণ টিকিট পাননি, অগত্যা কালোবাজারী থেকে অত টাকার টিকিট কেটেছেন। জানা গিয়েছে, ওই ধোনি ফ্যান তিনটি মেয়ের বছরের স্কুলের ফি দিতে পারেননি। সেই টাকা দিয়ে ধোনিকে দেখার জন্য টিকিট কেটে মাঠে এসেছেন।

চেন্নাই স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া এক চ্যানেলে ধোনির ওই অন্ধ ভক্ত বলেছেন, ‘‘আমার কিছু করার ছিল না। আমার তিনটি মেয়েও ধোনির ভক্ত, আমিও তাই। কোনওদিন ধোনির খেলা মাঠে বসে দেখিনি। তাই এবার ঠিক করেছিলাম, যে করেই হোক, খেলা দেখতে যাব মেয়েদের নিয়ে।’’

ওই ব্যক্তির তিন মেয়েই জানিয়েছে, ‘‘বাবা আমাদের ধোনির খেলা দেখানোর জন্য অনেক কষ্ট করেছে। অনেক খরচ করে টিকিট কেটেছে। আমাদের স্কুলের ফি হিসেবে যে টাকা ব্যাঙ্কে রেখেছিল, সেই টাকা খরচ করে ধোনির খেলা দেখতে নিয়ে এসেছেন।’’


```