Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ব্রাজিলের লিগে দাপটে ফুটবল খেলছেন মহাত্মা গান্ধী! কেন এই নামকরণ, জানেন

ব্রাজিলের লিগে দাপটে ফুটবল খেলছেন মোহনদাস করমচাঁদ গান্ধী! ভাবছেন ভুল লেখা হল।

ব্রাজিলের লিগে দাপটে ফুটবল খেলছেন মহাত্মা গান্ধী! কেন এই নামকরণ, জানেন

শেষ আপডেট: 27 November 2023 19:57

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলের লিগে দাপটে ফুটবল খেলছেন মোহনদাস করমচাঁদ গান্ধী! ভাবছেন ভুল লেখা হল। না, ঠিকই দেখছেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের মহান পুরুষের নামে এক ব্রাজিলীয় ফুটবলার রয়েছেন সাও পাওলোতে।

জাতির জনক কোনওদিন ফুটবল খেলেছেন, এমনটি শোনা যায়নি। কিন্তু ব্রাজিলের এই ২৩ বছরের মিডফিল্ডারের নাম কেন এই নামে রাখা হল, সেই নিয়ে ভারতীয় মিডিয়া খোঁজখবর শুরু করেছিল। তারা জানতে পেরেছে, ওই তরুণ ফুটবলারের পুরো নাম, মহাত্মা গান্ধী হাবেরপিও মাতেস পিরেস। তাঁর পরিবারের আদিপুরুষরা সবাই মহাত্মা গান্ধীকে আদর্শ মনে করেন। ওই পরিবার ভারতীয় মনীষীর অহিংস নীতিকে গ্রহণ করেছেন। সেই কারণেই মাতেসের নাম এমনটি রাখা হয়েছে।

এই প্রতিভাবান ফুটবলার খেলছেন ব্রাজিলের দ্বিতীয় ডিভিশন ক্লাব অ্যাটলেটিকো ক্লুব গইন ইয়েন্সের হয়ে। এই ক্লাবের হয়ে টানা ১২ বছর খেলেছেন তিনি। ওই ফুটবলারের জন্ম ত্রিনিদাদ ও টোবাগোতে। তাঁর বাবা ব্রাজিলীয়, মা ক্যারিবিয়ান।

জাতির জনক নিজে ফুটবল না খেললেও তিনি যে ফুটবল প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, সেটি ইতিহাসে জানা গিয়েছে। ১৮৯৩ সাল থেকে ১৯১৫ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার তিনটি শহরে গান্ধীর অনুপ্রেরণায় তিনটি ক্লাব খুলেছিলেন। ওই তিনটি শহর হল, জোহানেসবার্গ, ডারবান ও প্রিটোরিয়া।  


```