Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অব্যর্থ লক্ষ্যভেদ: ১০ মিটার এয়ার রাইফেলের পদক রাউন্ডে উঠলেন রোমিতা জিন্দল

বস্তুত, ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট ভারতের জন্য বরাবরই খুব ভাল। পর-পর দুই অলিম্পিকে ভারতের মুখ উজ্জ্বল করেছে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট। বেজিং-এ ইতিহাস গড়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। লন্ডনে রুপো জিতেছিলেন গগন নারাং।

অব্যর্থ লক্ষ্যভেদ: ১০ মিটার এয়ার রাইফেলের পদক রাউন্ডে উঠলেন রোমিতা জিন্দল

শ্যুটার রোমিতা জিন্দল।

শেষ আপডেট: 28 July 2024 15:12

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে 'সুপার সানডে'। একদিকে রবিবারের দুপুরে ছুটি কাটাচ্ছে কলকাতা। কিন্তু সেইনের তীরে আজ একের পর এক পদক প্রত্যাশা তৈরি করছে ভারত। যার নবতম সংযোজন, ভারতের ১০ মিটার এয়ার রাইফেলে মহিলাদের বিভাগে রোমিতা জিন্দল। দিল্লির হংসরাজ কলেজের ছাত্রী রোমিতা এর আগে ২০২২ হাংঝৌ এশিয়ান গেমসে রৌপ্যপদক জিতেছেন। ভারতীয় শ্যুটিং দলের অন্যতম সেরা সম্পদ ভাবা হচ্ছে রোমিতাকে। 

গতকাল পদক রাউন্ডে পৌঁছে ইতিহাস গড়েছেন মনু ভাকের। আজ রোমিতাও ইতিহাসের এক ধাপ আগে পৌঁছে গেলেন। প্রথমে ভাবা হচ্ছিল, হয়ত পারবেন না। তাঁর আগে বরং জোরদার পদক প্রত্যাশা জাগিয়েছিলেন এলাভেনিল ভালারিবন। কিন্তু শেষ অবধি ভালারিবন আর পারেননি। সাড়া জাগিয়ে দেন রোমিতা। ৬৩১.৫ স্কোর করে তিনি পদক রাউন্ডে পৌঁছে যান। 

স্বভাবতই খুশির খবর ভারতীয় শিবিরে। গতকাল দেখা গিয়েছিল, হরিয়ানার কুরুক্ষেত্রে রোমিতার বাড়িতে রীতিমত মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। মেয়ের সাফল্য কামনায় ভক্তিভরে উপাসনা করেছেন রোমিতার পরিবার পরিজন ও পাড়াপ্রতিবেশীরা। তবে এখনও পদক নিশ্চিত নয় রোমিতার। এরপর ফাইনালে তাঁর পারফরম্যান্সেই জানা যাবে, ভারতের ভিলেজে পদক ঢুকবে কিনা।

বস্তুত, ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট ভারতের জন্য বরাবরই খুব ভাল। এককালে ভারতের পদক ভাগ্য বেশিরভাগটাই থাকত শ্যুটিং-এ। এথেন্স অলিম্পিকে ডবল ট্র্যাপে রুপো জিতেছিলেন রাজ্যবর্ধন সিংহ রাঠোর। আজ তিনি রাজস্থান সরকারের ক্যাবিনেট মন্ত্রী। তবে এথেন্সের পরে পর-পর দুই অলিম্পিকে ভারতের মুখ উজ্জ্বল করেছে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট। বেজিং-এ ইতিহাস গড়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। পরে লন্ডনে রুপো জিতেছিলেন গগন নারাং। আজ, প্যারিসে গগনই ভারতীয় দলের 'শেফ দ্য মিশন'-এর দায়িত্বে রয়েছেন। 


```