Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

'রোয়িং'-এ দ্বিতীয় স্থানে শেষ করে কোয়ার্টার ফাইনালে বলরাজ পনোয়ার, পদকের আশায় ভারত

শনিবার, অলিম্পিকের প্রথম দিনেই বলরাজ প্রথম রাউন্ডে চার নম্বর স্থানে থেকে শেষ করেছিলেন। আজ, রবিবার রিপেশাজে দ্বিতীয় হওয়ায় এবার পদকের আশা দেখতে শুরু করেছে ভারতীয় শিবির।

'রোয়িং'-এ দ্বিতীয় স্থানে শেষ করে কোয়ার্টার ফাইনালে বলরাজ পনোয়ার, পদকের আশায় ভারত

বলরাজ পনোয়ার।

শেষ আপডেট: 28 July 2024 14:30

দ্য ওয়াল ব্যুরো: 'হেইয়ো হো হো হেইয়ো!' প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে এবার আশা জাগাচ্ছেন রোয়ার বলরাজ পনোয়ার। পুরুষদের সিঙ্গলস স্কালস ইভেন্টে রবিবার বলরাজ দুর্দান্ত পারফর্ম করে মাত্র ৭ মিনিট ১২.৪১ সেকেন্ডে ফিনিশ করেন। স্কোরবোর্ডে দেখা যায়, দ্বিতীয় হয়েছেন বলরাজ। মাত্র ২৫ বছর বয়সেই বলরাজ একমাত্র রোয়ার হিসেবে প্যারিসে গিয়েছেন। রিপেশাজে দ্বিতীয় হওয়ায় বলরাজ সরাসরি চলে গেলেন কোয়ার্টার ফাইনালে।

বলরাজ তাঁর প্রথম ১০০০ মিটার পেরোন মাত্র ৩ মিনিট ৩৩.৯৪ সেকেন্ডে। তখনও তিনি দ্বিতীয় স্থানেই ছিলেন। রোইং ইভেন্টে পরের ধাপটাই বেশি জরুরি। ওই পর্যায়ে রোয়ারদের পেশিতে টান আসে, ক্লান্তি গ্রাস করে। কিন্তু বলরাজ বাকি অংশতেও একইরকম দাপটে পারফর্ম করে দ্বিতীয় স্থান ধরে রাখেন। 

মঙ্গলবার, ৩০ জুলাই রোয়িং-এ কোয়ার্টার ফাইনাল। বলরাজ সরাসরি অংশ নেবেন সেখানে। শনিবার, অলিম্পিকের প্রথম দিনেই বলরাজ প্রথম রাউন্ডে চার নম্বর স্থানে থেকে শেষ করেছিলেন। আজ, রবিবার রিপেশাজে (অর্থাৎ, হিট রাউন্ডে) দ্বিতীয় হওয়ায় এবার পদকের আশা দেখতে শুরু করেছে ভারতীয় শিবির। যদিও তারপরে লড়াই আরও কঠিন। কিন্তু কঠিন লড়াই না থাকলে আর অলিম্পিক কেন? নিঃসন্দেহে বলরাজের ওপর এবার নজর থাকবে আসমুদ্রহিমাচল দেশবাসীর। 


```