Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

বিয়েবাড়িতে কী গিফট দেবেন তা নিয়ে চিন্তায়? রইল টিপস

নিমন্ত্রণ পড়লে গিফট দেওয়া নিয়ে তাই ঘেঁটে ঘ হয় অনেকেই। গিফট নিয়েই টিপস রইল আজ।

বিয়েবাড়িতে কী গিফট দেবেন তা নিয়ে চিন্তায়? রইল টিপস

ছবি সৌজন্যে- পিক্স্যাবে

শেষ আপডেট: 25 October 2024 21:30

দ্য ওয়াল ব্যুরো: হাতে গোনা আর কয়েকটা দিন পরই বিয়ে বাড়ির মরশুম শুরু। চলবে সেই মার্চ মাস পর্যন্ত। বন্ধু হোক বা সহকর্মী, পরিচিত হোক বা পাড়ার দাদা, গিফট দেওয়া একটা বড় বিষয়। কার কী পছন্দ হবে, কাকে কী দেওয়া উচিত, সঙ্গে বাজেট। নিমন্ত্রণ পড়লে গিফট দেওয়া নিয়ে তাই ঘেঁটে ঘ হয় অনেকেই। গিফট নিয়েই টিপস রইল আজ। সামনে নিমন্ত্রণ থাকলে মুশকিল আসান হতে পারে আপনারও।

গিফট ভাউচার

বর্তমানে প্রায় সব সংস্থাই গয়না, জামা-কাপড় বা অন্যান্য জিনিসের গিফট ভাউচার চালু করেছে। যা গিফট হিসেবে দেওয়া যেতে পারে। বেশ কিছু বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মও সাবস্ক্রিপশনকে গিফট হিসেবে মার্কেটিং করেছে। সিনেমাপ্রেমী বন্ধু বা আত্মীয়কে গিফট দিতে গেলে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের গিফট ভাউচার হতে পারে বেস্ট অপশন। অন্যান্য ওটিটিরও ভাউচার পাওয়া যায়। 

বই 

বই যেকোনও বয়সে, যে কাউকে দেওয়া যায়। তাই বই গিফট দেওয়া অন্যতম ভাল অপশন। 

শীতের পোশাক 

শীত প্রায় এসেই গেছে। সোয়েটার, জ্যাকেট, শাল বা পঞ্চুর মতো কিছু দেওয়া যেতে পারে। শালের কুর্তা সেট, সোয়েটার ড্রেস বা নতুন দম্পতির জন্য শীতের কোঅর্ড সেটও দেওয়া যেতে পারে । 

ঘড়ি

বিয়ে বাড়ি মানেই গিফট পান মহিলারা। কিন্তু বেঁধে দেওয়া নিয়মের বাইরে গিয়ে বর-বউ দুজনকেই গিফট দেওয়া যায়। টাইটান, ফাস্টট্র্যাক, সোনাটা-সহ বহু সংস্থা কাপল সেট রাখে। বিয়ের নিমন্ত্রণ পেলে এই ধরনের গিফট দেওয়া যেতে পারে। 

কম্বল

নতুন বিয়ে, শীতে উষ্ণতা বাড়াতে উপহার দেওয়া যেতেই পারে কম্বল বা কমফর্ট ব্ল্যাঙ্কেট। বয়ে নিয়ে যাওয়ার ঝামেলায় অনেকেই দিতে চায় না। এখন গিফট ভাউচারও পাওয়া যায়। প্রোডাক্ট সিলেক্ট করে গিফট ভাউচার বানিয়ে ভাউচারটি খামে ভরে দিয়ে দেওয়া যেতে পারে।

ড্রাই ফ্রুটস 

মিষ্টিমুখ করা শুভ। তাই বিয়ের নিমন্ত্রণ পেলে ড্রাই ফ্রুটসের সেট দেওয়া যেতে পারে।

মোমবাতি 

আজকাল মোমবাতি মানে সেই পুরনো দিনের সাদা মোমবাতি বা কালীপুজোর রঙিন একঘেয়ে বাতি নয়। এখন মোমবাতি হরেক রকম পাওয়া যায়। গন্ধযুক্ত মোমবাতির বাজারও মন্দ নয়। নতুন দম্পতিকে মোমবাতি দেওয়া যেতে পারে। এক্ষেত্রে সেন্টেড ক্যান্ডেলের সেট হতে পারে বেস্ট চয়েস।


```