
প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 May 2025 15:10
দ্য ওয়াল ব্যুরো: সোনা মানেই শুধু গয়না নয়, এই সোনালি ধাতুকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে বাঙালি বিয়েতে সোনার এক আলাদা গুরুত্ব রয়েছে। বিয়েতে মহিলারা যে সোনা পান তা তাঁদের ‘স্ত্রীধন’। বিভিন্ন শুভ কাজে, শুভদিনে বিশেষ করে ধনতেরাস বা অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার প্রচলন রয়েছে।
জ্যোতিষবিদদের কথা অনুযায়ী, গায়ে একটু সোনা রাখা ভাল। হিন্দুধর্ম বলে, সোনা মা লক্ষ্মীর রূপ। তাই শরীরের নীচের অংশে সোনার গয়না পরতে বারণ করা হয়ে থাকে। বাড়ির এক বিশেষদিকে সোনা রাখলে সুখ-সমৃদ্ধি উপচে পড়বে, এমনটাই বলে থাকেন বাস্তুবিদরা।
বাস্তুশাস্ত্র বলে, সোনার প্রভাবে নেগেটিভ এনার্জি দূর হয়। কিন্তু কোন দিকে সোনা রাখতে হবে তারও নিয়ম রয়েছে। বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে সোনার গয়না রাখলে সংসারে সুখ-সমৃদ্ধি আসে। তাই ওইদিকেই রাখুন আলমারি-লকার বা কাবার্ড।
সোনালি এই ধাতু ভারী, তাই দক্ষিণ-পশ্চিম দিকে এর অবস্থান খুবই শুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার ওপর থাকবে। সংসারে সুখ-সমৃদ্ধি বাড়বে।
অনেকেই অজান্তে বাড়ির যে কোনও দিকে সোনার গয়না রাখেন। কিন্তু বাস্তুর নিয়ম বলে, যে কোনও দিকে সোনার গয়না রাখা একদমই শুভ নয়। বাস্তুর নিয়ম না মেনে, সঠিক দিকে সঠিক জিনিস না রাখলে সেই বাড়িতে অশুভ শক্তি বাড়তে থাকে দিনের পর দিন। এই সাধারণ একটি নিয়ম মেনে চললেই চিন্তা নেই, মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে আপনার ওপর।
বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সমস্ত তথ্যের ভিত্তি বাস্তু এবং মানুষের বিশ্বাস। এর প্রভাব ‘দ্য ওয়াল’ নিশ্চিত করে না। তাই কোনও কিছু বিশ্বাস করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।