
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 February 2025 15:30
দ্য ওয়াল ব্যুরো: ভ্যালেন্টাইন্স ডে-তে ঘোরার জন্য কোনও সঙ্গী পাচ্ছেন না? কিংবা পছন্দের মানুষকে কিছুতেই মনের কথা বলতে পারছেন না। কী উত্তর আসবে, তার চিন্তা ছেড়ে একটা টুকটুকে লাল গোলাপ হাতে বলেই দিন মনের কথা। গতকাল অর্থার ৮ ফেব্রুয়ারি চলে গিয়েছে প্রপোজ ডে। গোটা দিনটায় শুধু ভেবে গিয়েছেন বলবেন কী বলবেন না।
আজ চকোলেট ডে। ভালবাসার মানুষটির কাছে একটি চকোলেট নিয়ে গিয়ে জানিয়ে দিন, আপনি তাঁকে ঠিক কতটা ভালবাসেন। এখনও দেরি হয়নি। আর রাশি অনুযায়ী দেখে নিন ভ্যালেন্টাইন্স ডে-এর আগে পছন্দের মানুষটির সঙ্গে আপনার কেমন সম্পর্ক থাকবে!
'মেষ'
প্রেমের আবহ থাকবে রোমান্টিক। বিবাহিতদের সম্পর্ক আরও গভীর হবে, সিঙ্গলরাও নতুন কারও প্রতি আকৃষ্ট হতে পারেন। প্রিয়জনকে লাল গোলাপ দিয়ে মনের কথা জানান।
'বৃষ'
নতুন কেউ জীবনে আসতে পারে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং কথাবার্তায় সংযম বজায় রাখুন, তবেই সম্পর্ক সুন্দর থাকবে।
'মিথুন'
নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে। সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ মিলবে, বেড়ানোর পরিকল্পনাও হতে পারে।
'কর্কট'
সম্পর্কে উষ্ণতা আসবে। সিঙ্গলরাও প্রেমের প্রস্তাব পেতে পারেন। জুটি হিসেবে প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
'সিংহ'
সঙ্গীর সঙ্গে স্মরণীয় দিন কাটানোর সুযোগ পাবেন। রোমান্টিক ডিনার বা ডেটের মাধ্যমে সম্পর্ক আরও মজবুত হবে।
'কন্যা'
মনের কথা স্পষ্ট করে বলুন। ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে ফেলুন, এতে সম্পর্কের ভিত্তি আরও দৃঢ় হবে।
'তুলা'
রোমান্টিক মুহূর্তে ভরপুর দিন। প্রেমের প্রস্তাব পেতে পারেন বা নিজেই মনের কথা জানাতে পারেন প্রিয়জনকে।
'বৃশ্চিক'
প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে থাকলেও যোগাযোগ আরও দৃঢ় হবে, সম্পর্কের উষ্ণতা বাড়বে।
'ধনু'
সঙ্গীর সঙ্গে বেড়ানোর পরিকল্পনা করতে পারেন। সম্পর্ক আরও দৃঢ় হবে, এমনকি বিয়ের প্রসঙ্গও উঠে আসতে পারে।
'মকর'
প্রেমের সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে। জীবনে বিশেষ কারও আগমন ঘটবে, যা আনন্দের বার্তা বয়ে আনবে।
'কুম্ভ'
সঙ্গীর কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। মনের কথা প্রকাশ করতে দেরি করবেন না, তবে সিদ্ধান্ত নেয়ার আগে ভালভাবে ভাবুন।
'মীন'
মনের কথা প্রকাশের সেরা সময়। প্রিয়জনের কাছ থেকে ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনেও প্রেমের উজ্জ্বলতা থাকবে।