Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

Shivratri 2025: রাত পোহালেই শিবরাত্রি, কোন কোন খাবার দিয়ে উপোস ভাঙলে শরীর থাকবে চনমনে?

উপোস ভাঙার সময় কী খাওয়া হচ্ছে, সে বিষয়েও সচেতন থাকা গুরুত্বপূর্ণ। দীর্ঘ উপোসের পর শরীরের শক্তি ফিরিয়ে আনতে পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। রইল টিপস।

Shivratri 2025: রাত পোহালেই শিবরাত্রি, কোন কোন খাবার দিয়ে উপোস ভাঙলে শরীর থাকবে চনমনে?

নিজস্ব ছবি

শেষ আপডেট: 25 February 2025 19:59

দ্য ওয়াল ব্যুরো: শিবরাত্রির (shivratri 2025) দিন অনেক ভক্তই উপোস থেকে শিবের মাথায় জল ঢালেন এবং সারাদিন ভক্তিতে মগ্ন থাকেন। তবে উপোস ভাঙার সময় কী খাওয়া হচ্ছে, সে বিষয়েও সচেতন থাকা গুরুত্বপূর্ণ। দীর্ঘ উপোসের পর শরীরের শক্তি ফিরিয়ে আনতে পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। রইল টিপস।

ড্রাই ফ্রুটস খান উপোস ভাঙার সময়

উপোস ভাঙার সময় আমন্ড, পেস্তা, কাজু, কিশমিশ, খেজুর, আখরোট জাতীয় শুকনো ফল খেলে শরীর দ্রুত এনার্জি ফিরে পাবে। বিশেষত, এমন খাবার খাওয়া উচিত যাতে প্রাকৃতিকভাবে শর্করার পরিমাণ বেশি থাকে।

ঠান্ডাই

ঠান্ডাই স্বাদেও যেমন, তেমন পুষ্টিতেও। কীভাবে বানাবেন? 

  • আমন্ড, কাজু, পেস্তা অল্প দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন
  • এরপর দুধ ফুটিয়ে তার মধ্যে জাফরান মেশান
  • দুধ ফুটে উঠলে সামান্য চিনি অ্যাড করুন এবং বাদামের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ফোটান
  • শেষে এলাচ গুঁড়ো মিশিয়ে ঠান্ডা হতে দিন এবং ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেয়ে নিন।

সাবুর পায়েস

জলে সাবু ভিজিয়ে অনেকেই খান। কিন্তু সাবুর পায়েস খেলে পেট অনেক্ষণ ভর্তি থাকবে আর স্বাদ বদলও হবে। কীভাবে বানাবেন? 

  • দুধে এলাচ ও দারচিনি দিয়ে হালকা আঁচে জ্বাল দিন যতক্ষণ না দুধের পরিমাণ অর্ধেক হয়ে যায়
  • এরপর চিনি, কিশমিশ ও সাবুদানা দিয়ে ১০ মিনিট নেড়ে নিন
  • ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিন এবং বাদাম বা মৌসুমি যেকোনও ফল দিয়ে খেয়ে নিন। 

```