সেপ্টেম্বরে শনি-মঙ্গলের শক্তিশালী যোগ! কোন রাশির জীবনে আসবে সুদিন, মিলবে কর্মজীবন ও আর্থিক সাফল্যের সুযোগ? পড়ুন বিস্তারিত।

শক্তিশালী যোগ
শেষ আপডেট: 3 September 2025 19:19
দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বর মাসে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা, শনি ও মঙ্গলের শক্তিশালী যোগ। জ্যোতিষশাস্ত্র মতে, এই বিশেষ সংযোগ একাধিক রাশির জাতক-জাতিকার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসতে পারে। অর্থলাভ থেকে কর্মজীবনে সাফল্য—সবই মিলতে পারে এই সময়ে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র বলে, গ্রহের অবস্থান মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। শনি যেখানে কর্ম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের প্রতীক, সেখানে মঙ্গল সাহস, শক্তি ও সাফল্যের প্রতীক হিসেবে পরিচিত। দুই গ্রহ যখন একসঙ্গে নির্দিষ্ট অবস্থানে আসে, তখন তৈরি হয় শনি-মঙ্গলের বিশেষ যোগ। এই যোগ সবসময় অশুভ নয়, বরং নির্দিষ্ট রাশির জন্য এটি শুভফলও দিতে পারে।
কোন রাশির কপালে সুদিন?
জ্যোতিষীদের মতে, সেপ্টেম্বরে শনি-মঙ্গলের এই যোগে মেষ, কর্কট, তুলা, বৃশ্চিক, মকর, মিথুন ও কুম্ভ রাশির জাতকরা দারুণ সুফল পেতে পারেন।
মেষ: নতুন কাজের সুযোগ, পুরনো ঋণ শোধ, কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা।
কর্কট: আয়ের নতুন উৎস, লটারিতে লাভ, কর্মজীবনে উন্নতি।
তুলা: সামাজিক সম্মান বৃদ্ধি, বিদেশ ভ্রমণের সুযোগ, আর্থিক স্থিতি।
বৃশ্চিক: মানসিক শান্তি, পেশাগত সাফল্য, সামাজিক মর্যাদা বৃদ্ধি।
মকর: প্রেম, সৃজনশীলতা, সন্তান সংক্রান্ত বিষয়ে শুভ ফল, বিনিয়োগের সঠিক সময়।
মিথুন: কর্মক্ষেত্রে সাফল্য, ভ্রমণের সুযোগ, ব্যবসায় লাভ।
কুম্ভ: চাকরি ও ব্যবসায় লাভ, বিনিয়োগে মুনাফার সম্ভাবনা।
যদিও কিছু রাশির জন্য এটি শুভ, অন্যদের জন্য মিশ্র ফলও বয়ে আনতে পারে। কারও কারও ক্ষেত্রে মানসিক অশান্তি, রাগ বা পারিবারিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। তাই বড় সিদ্ধান্তের আগে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। শনির প্রভাব কমাতে সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের তলায় প্রদীপ জ্বালানো যেতে পারে। মঙ্গলের শক্তি বৃদ্ধির জন্য মঙ্গলবার উপবাস রাখা বা হনুমানজির পূজা ফলপ্রসূ। ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া এবং দান-ধ্যানে মন দেওয়া শুভফল বয়ে আনে।
বিশেষজ্ঞদের মতে, শনি-মঙ্গলের এই সংযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবনে নতুন দিগন্ত খুলে যেতে পারে। কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।