Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাত পোহালেই পয়লা বৈশাখ, সুখ-সমৃদ্ধির জন্য পালন করুন এই নিয়মগুলি

নতুন বছরের সূচনা জীবনের পাশাপাশি ব্যবসা-বানিজ্যে উন্নতির সঙ্গেও জড়িত। সুখ ও সমৃদ্ধির জন্য ঠিক কী কী করবেন এই দিনে? জেনে নিন...

রাত পোহালেই পয়লা বৈশাখ, সুখ-সমৃদ্ধির জন্য পালন করুন এই নিয়মগুলি

ছবি সৌজন্যে- গুগল

শেষ আপডেট: 14 April 2025 19:21

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই পয়লা বৈশাখ। আনন্দের দিন, উদযাপনের দিন। নতুন বছরের সূচনা জীবনের পাশাপাশি ব্যবসা-বানিজ্যে উন্নতির সঙ্গেও জড়িত। সুখ ও সমৃদ্ধির জন্য ঠিক কী কী করবেন এই দিনে? জেনে নিন...

১. লক্ষ্মীর ভাঁড় রাখুন ঘরে বা ব্যবসার জায়গায়

পয়লা বৈশাখের সকালে একটি মাটির লক্ষ্মীর ভাঁড় কিনে তাতে প্রতিদিন কিছু টাকা রাখুন। এই ভাঁড় ব্যবসার জায়গায় রাখলে তা আর্থিক উন্নতির পথ খুলে দিতে পারে বলে মনে করা হয়।

২. শাঁখ পুজো করুন এদিন

কর্মস্থল কিংবা দোকানে শাঁখ পুজো করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় বলে মনে করা হয়। কারণ শাঁখ সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল বলে এটিকে অত্যন্ত শুভ হিসেবে ধরা হয়।

৩. ধাতুর কচ্ছপ আনুন ব্যবসার জায়গায়

বাস্তু অনুযায়ী, ধাতব কচ্ছপ প্রতিষ্ঠা করলে ব্যবসায় দ্রুত সাফল্য আসে। আটকে থাকা কাজ সহজে সম্পন্ন হয়।

৪. একাক্ষী নারকেল পুজো

একাক্ষী নারকেলকে পবিত্র বলে মনে করা হয়। সেটি লাল কাপড়ে বেঁধে দোকানে রেখে রোজ ধূপ দেখালে জীবনে আর্থিক স্থিতি আসে।

৫. লক্ষ্মী-গণেশ পুজো

এই দিন অনেকেই দোকানে বা বাড়িতে লক্ষ্মী-গণেশ পুজো করে থাকেন। মনে করা হয়, ব্যবসায়িক উন্নতির জন্য এবং সুখ-সমৃদ্ধি আনতে এই পুজো করা হয়ে থাকে।


```