
শিবরাত্রি
শেষ আপডেট: 24 February 2025 16:18
দ্য ওয়াল ব্যুরো: মহা শিবরাত্রি কবে ও কখন পড়েছে এতক্ষণে আপনারা নিশ্চয়ই জেনে নিয়েছেন। প্রস্তুতিও নিচ্ছেন নিজেদের মতো করে। কিন্তু কীভাবে পুজো করবেন, কী খাবেন, এই সব নিয়ে কনফিউসড? রইল শিবরাত্রির (2025 Shivratri) খুঁটিনাটি দ্য ওয়ালে।
মহা শিবরাত্রিতে (maha shivratri) সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত সময়কে চার প্রহর বলা হয়। এই সময়ে মহাদেবের পুজো করা হয়। আপনি যদি শিবরাত্রির পুজো (shivratri 2025) দেওয়ার কথা ভাবছেন, তাহলে অবশ্যই প্রহর হিসেবে বেছে নিন কোন সময় দেবেন।
উপোসের বেশকিছু নিয়ম আছে। সেগুলি মেনে চলা ভাল বলে মনে করা হয়। এক্ষেত্রে শুধুমাত্র একবার ফল খাওয়া যেতে পারে। সৈন্ধব লবণ খাবারে দিতে পারেন। গম, চাল এবং গোটা শস্যজাত খাবার এড়িয়ে চলুন। রসুন ও পিঁয়াজ খাওয়া উচিত নয়। সাধারণ নুন এড়িয়ে চলুন। মাংস ও মদ্যপান করবেন না উপোসের সময়।
শিবলিঙ্গে শণ, ধুতরা, আখের রস ও চন্দন নিবেদন করতে পারেন। জল, কাঁচা দুধ, আকন্দ ও গোটা চাল নিবেদন করা শুভ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। রাত্রিতে জেগে থাকলে ভাল ও শিব স্তোত্র পাঠ করুন।
শিবলিঙ্গের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এতে অর্থ সংকট দূর হবে। বাড়িতে একটি ছোট শিবলিঙ্গ আনুন ও পুজোর পর স্থাপন করুন। এতে দরিদ্র্য দূর হবে। অন্তত ১০৮ বার 'ওম নমঃ শিবায়' মন্ত্র জপ করুন। এতে বিভিন্ন বাধা কেটে যেতে পারে।