Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যায় এবার বিশেষ যোগ, পরপর দু'দিনই শুভ

তন্ত্রশাস্ত্রে কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2025) বিশেষ গুরুত্বপূর্ণ। বলা হয়, এই দিনে মন্ত্র জপ, তন্ত্র সাধনা ও বিশেষ প্রতিকার করলে জীবনের অশুভ শক্তি দূর হয়। 

Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যায় এবার বিশেষ যোগ, পরপর দু'দিনই শুভ

কৌশিকী অমাবস্যা।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 August 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে ঘিরে প্রতি বছর ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ থাকে। এই তিথিই কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya) নামে পরিচিত। শাস্ত্রমতে, এই দিনেই দেবী কৌশিকী আবির্ভূত হয়ে অসুর শুম্ভ–নিশুম্ভকে বধ করেছিলেন। তাই কৌশিকী অমাবস্যাকে শুভ শক্তির উদয়ের দিন হিসেবে মানা হয়।

কৌশিকী অমাবস্যা কী? কৌশিকী অমাবস্যা কেন পালন করা হয়? 

কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য বহুদিনের। পুরাণে কথিত রয়েছে, শুম্ভ ও নিশুম্ভ অসুর ভগবান ব্রহ্মার বর পেয়ে অপরাজেয় হয়ে ওঠে। তাদের অত্যাচারে তিনলোকে অশান্তি নেমে আসে। দেবতারা পরিত্রাণের আশায় দেবী পার্বতীর শরণাপন্ন হন। দেবী তখন নিজের দেহকোষ থেকে এক ভয়ঙ্কর শক্তির জন্ম দেন। সেই শক্তিই দেবী কৌশিকী। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অসুরবধ করে ত্রিলোকে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠা করেন। তাই এই দিনটি অশুভ শক্তি বিনাশ ও শুভ শক্তির উদয়ের প্রতীক হিসেবে পালিত হয়।

পঞ্জিকামতে কৌশিকী অমাবস্যা ২০২৫ কবে ? (kaushiki amavasya 2025 date and time)

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে

তিথি শুরু: ৫ ভাদ্র, শুক্রবার, ২২ অগস্ট সকাল ১১টা ৫৮ মিনিট
নিশি পালন: ২২ অগস্ট, শুক্রবার রাত
তিথি শেষ: ৬ ভাদ্র, শনিবার, ২৩ অগস্ট সকাল ১১টা ৩৭ মিনিট

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

তিথি শুরু: ৫ ভাদ্র, শুক্রবার, ২২ অগস্ট সকাল ১১টা ৫৪ মিনিট ১৭ সেকেন্ড
নিশি পালন: ২২ অগস্ট, শুক্রবার রাত
তিথি শেষ: ৬ ভাদ্র, শনিবার, ২৩ অগস্ট দুপুর ১২টা ২২ মিনিট ৪২ সেকেন্ড
অতএব, উভয় পঞ্জিকাতেই স্পষ্ট—২২ ও ২৩ অগস্ট ২০২৫ হল কৌশিকী অমাবস্যার শুভ সময়।

কেন এই নাম ‘কৌশিকী অমাবস্যা’?

কৌশিকী হল দেবী পার্বতীরই এক রূপ। অসুর নিধনের জন্য তিনি নিজের শরীর থেকে নতুন শক্তির জন্ম দেন। এই শক্তি বা রূপের নামই কৌশিকী। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে তাঁর আবির্ভাব হয়েছিল বলেই এই তিথি ‘কৌশিকী অমাবস্যা’ নামে পরিচিত। এই দিনটিকে কুশগ্রহণী অমাবস্যা নামেও ডাকা হয়।

ধর্মীয় গুরুত্ব ও আধ্যাত্মিক তাৎপর্য

তন্ত্রশাস্ত্রে কৌশিকী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ। বলা হয়, এই দিনে মন্ত্র জপ, তন্ত্র সাধনা ও বিশেষ প্রতিকার করলে জীবনের অশুভ শক্তি দূর হয়। দেবী কৌশিকীর কৃপায় ভক্তের জীবন শুভ শক্তিতে ভরে ওঠে। সাধকদের মতে, এদিনের সাধনা দশগুণ বেশি ফলপ্রসূ হয়।

কৌশিকী অমাবস্যার টোটকা

কৌশিকী অমাবস্যায় করণীয় পাঁচ বিশেষ কাজ হল—

  • দেবী দুর্গার মন্ত্র জপ করা। এই দিনে ভক্তরা দেবী দুর্গার মন্ত্র জপ করতে পারেন—“সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে।” অনেকের বিশ্বাস হল, এই মন্ত্র জীবনের সমস্ত বাধা দূর করে।
  • দক্ষিণমুখী প্রদীপ জ্বালানো—সন্ধ্যায় বাড়ির প্রধান দরজার ডান পাশে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হয়। প্রদীপটি দক্ষিণমুখী রাখতে হয়। এতে অশুভ শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে।
  • এক চামচ দুধ গর্তে বা কুয়োয় ঢালা—শাস্ত্র মতে, সন্ধেবেলায় গর্ত বা কুয়োয় দুধ ঢাললে জীবনের নেতিবাচকতা দূর হয়ে যায়।
  • নারকেল–চিনির প্রতিকার—একটি নারকেলের জল ফেলে দিয়ে তার ভেতর চিনি ভরে দূরে কোথাও পুঁতে দিতে হয়। বিশ্বাস, এতে অশুভ শক্তির বিনাশ দ্রুত হয়।
  • ছেঁড়া পোশাক ফেলে দেওয়া—কৌশিকী অমাবস্যার আগে বা তিথির দিন বাড়ির সমস্ত ছেঁড়া কাপড় ফেলে দিতে হয়। ধারণা, এগুলি সংসারে অমঙ্গল ডেকে আনে।

কৌশিকী অমাবস্যা: তন্ত্রসাধনার মহাতিথি

এই দিনে তারাপীঠসহ নানা শক্তিপীঠে ভক্তদের ভিড় উপচে পড়ে। তন্ত্রসাধকরা বিশেষভাবে এদিনের অপেক্ষায় থাকেন। বলা হয়, আধ্যাত্মিক মুক্তি ও সিদ্ধিলাভের জন্য এই দিনটি অনন্য। অঘোর চতুর্দশীর পরদিন হওয়ায় এর মাহাত্ম্য আরও বৃদ্ধি পায়।

কৌশিকী অমাবস্যা শুধু একটি তিথি নয়, ভক্ত ও সাধকদের কাছে এটি হল অশুভ শক্তি বিনাশ ও শুভ শক্তির আবির্ভাবের প্রতীক। দেবী কৌশিকীর আবির্ভাবের কাহিনি এই দিনের মাহাত্ম্যকে আরও গভীর করে তোলে। ২০২৫ সালে ভাদ্র মাসের ২২ ও ২৩ অগস্টে পালিত এই অমাবস্যা তিথি ভক্তদের জন্য বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য বহন করবে। দেবীর কৃপায় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উদয় হোক—এই কামনাতেই কৌশিকী অমাবস্যার পালন।

জানিয়ে রাখা ভাল, কৌশিকী অমাবস্যা এই তথ্য ধর্মীয় বিশ্বাস ও লৌকিক মান্যতার ভিত্তি লেখা। দ্য ওয়াল এর সত্যতা যাচাই করে দেখেনি।


```