Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

কবে পালিত হবে দোলপূর্ণিমা ও হোলি? কোন সময় পূর্ণিমার পুজো করতে পারবেন! জেনে নিন

এই বছর হোলি দু’দিন ধরে পালিত হবে। প্রথম দিনে ১৩ মার্চ হোলিকা দহন অনুষ্ঠিত হবে।

কবে পালিত হবে দোলপূর্ণিমা ও হোলি? কোন সময় পূর্ণিমার পুজো করতে পারবেন! জেনে নিন

ছবিটি এআই দ্বারা নির্মিত (দ্য ওয়াল)

শেষ আপডেট: 11 March 2025 21:07

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার না শনিবার, দোলযাত্রা আদতে কবে। রাস্তাঘাটে বেরোলেই লোকজন এই প্রশ্ন করছেন। কেউ কেউ আবির কিনতে গিয়ে দোকানদারদেরও জিজ্ঞাসা করে ফেলছেন, দোলটা আদতে কবে! গোটা দেশ যে উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেই উৎসব কবে, পূর্ণিমার পুণ্য তিথিই বা কখন লাগছে। কখন পুজো করতে পারবেন, সমস্ত তথ্য রইল দ্য ওয়ালে।

২০২৫-এর দোল ও হোলি নিয়ে কনফিউশন দেখা দিয়েছে। পঞ্জিকা বলছে, দোল পূর্ণিমার তিথি শুরু হবে ১৩ মার্চ, শুক্রবার সকাল ১০:৩৫ মিনিটে এবং শেষ হবে ১৪ মার্চ বেলা ১২:২৩ মিনিটে।

এই বছর হোলি দু’দিন ধরে পালিত হবে। প্রথম দিনে ১৩ মার্চ হোলিকা দহন অনুষ্ঠিত হবে। যা সাধারণত হোলির আগের রাতে পালিত হয়। বাংলায় আমরা একে ‘ন্যাড়া পোড়া’ বলে থাকি। বিশ্বাস করা হয়, এতে পাপ, লোভ ও হিংসার সমাপ্তি ঘটে। পরের দিন ১৪ মার্চ মূল রঙ খেলার পর্ব। 

কোথায় কবে পালিত হবে হোলি?

ভারতের বিভিন্ন অঞ্চলে হোলির উৎসব আলাদা দিনে পালিত হয়। চৈত্র কৃষ্ণ প্রতিপদ তিথি ১৫ মার্চ উদয়ালে থাকায় কিছু জায়গায় সেদিনও হোলি পালন করা হবে। অর্থাৎ, এ বছর একাধিক দিনে দেশজুড়ে রঙের উৎসবে মেতে উঠবেন মানুষ। 


```