Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আয় বাড়াতে কালীপুজোর রাত্রে অবশ্যই করুন একাজ, তুষ্ট হবেন মা লক্ষ্মী

নিয়ম মেনে দীপাবলির দিনে দেবী লক্ষ্মী এবং গণেশের পুজো করতে হবে। এর পেছনে রয়েছে একটি ধর্মীয় বিশ্বাস। মনে করা হয়, এই দিনে মা লক্ষ্মী পৃথিবীতে আসেন এবং যে ব্যক্তি তার আচার-অনুষ্ঠান করে মা লক্ষ্মীর আশীর্বাদ পান।

আয় বাড়াতে কালীপুজোর রাত্রে অবশ্যই করুন একাজ, তুষ্ট হবেন মা লক্ষ্মী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 31 October 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি যে শুধুই আলোর উৎসব, তা একেবারেই নয়। দীপাবলি হল সম্পদ এবং সুখের উৎসব। এদিন দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো ঘরে সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে। শাস্ত্রমতে এই দিনে বিশেষ কিছু নিয়ম মেনে চললেই অর্থের অভাব হবে না।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, কিছু বিশেষ ব্যবস্থা অবলম্বন করলে দীপাবলিতে সম্পদ বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি পাওয়া যায়। তার জন্য দীপাবলিতে বাস্তু অনুসারে মাটির প্রদীপ জ্বালাতে হবে। 

এই দিনে দেবী লক্ষ্মীর আরাধনায় ঘি এর প্রদীপ জ্বালান। দেবতাদের খুশি করার জন্য ঘি এর প্রদীপ জ্বালানো হয়। ফলে প্রদীপে তেলের পরিবর্তে ঘি রাখার চেষ্টা করতে হবে। এতেই মিলবে লক্ষীর আশীর্বাদ।

এছাড়া নিয়ম মেনে দীপাবলির দিনে দেবী লক্ষ্মী এবং গণেশের পুজো করতে হবে। এর পেছনে রয়েছে একটি ধর্মীয় বিশ্বাস। মনে করা হয়, এই দিনে মা লক্ষ্মী পৃথিবীতে আসেন এবং যে ব্যক্তি তার আচার-অনুষ্ঠান করে মা লক্ষ্মীর আশীর্বাদ পান।

শাস্ত্র মেনে, দীপাবলির দিন লক্ষ্মী-গণেশের মূর্তি স্থাপন করলে জীবনে কোনও আর্থিক অভাব থাকবে না। এদিন লক্ষ্মী সুক্ত ও গণেশ মন্ত্র জপ করতে হবে। তাছাড়া পুজোয় ব্যবহার করতে হবে পদ্মফুল, বাতাসা, হলুদ, কুমকুম ইত্যাদি।

বাড়ির প্রধান প্রবেশদ্বার শুধুই আলো দিয়ে সাজালে হবে না। মূল প্রবেশপথে রঙ্গোলি তৈরি করতে হবে। সেই সঙ্গে রাখতে হবে আমের পাতা ও ফুলের মালা। ধর্মীয় মতে দরজায় আমের পাতা রাখলে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে। ফলে কোনও অশুভ শক্তি স্পর্শও করতে পারবে না বাড়ির সদস্যদের।


```