জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, ধনতেরসের দিন সোনা-রূপো, নতুন বাসনপত্র, ঝাঁটা, প্রদীপ বা ধনে বীজ কেনা অত্যন্ত শুভ মনে করা হয়। এতে মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ লাভ হয় এবং ঘরে সুখ-শান্তি স্থায়ী হয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 October 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির শুরু হয় ধনতেরস (Dhanteras) থেকেই। ২০২৫ সালে ধনতেরস পালিত হচ্ছে ১৮ অক্টোবর, শনিবার অর্থাৎ আজ। এই শুভ দিনে ভগবান ধন্বন্তরি, কুবের দেবতা ও লক্ষ্মীদেবীর পুজো করলে ঘরে আসে ধন, সুখ ও সমৃদ্ধি—এমনই বিশ্বাস রয়েছে। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, ধনতেরসের দিন সোনা-রূপো, নতুন বাসনপত্র, ঝাঁটা, প্রদীপ বা ধনে বীজ কেনা অত্যন্ত শুভ মনে করা হয়। এতে মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ লাভ হয় এবং ঘরে সুখ-শান্তি স্থায়ী হয়।
তবে এই দিনের কিছু কাজ আছে, যা একেবারেই করা উচিত নয়। ভুলবশত সেই কাজগুলি করলে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন, এবং ঘর থেকে সরে যেতে পারে সৌভাগ্য। জেনে নিন ধনতেরাসের সন্ধ্যায় কোন ৫টি কাজ একেবারেই করা উচিত নয়।
ধনতেরসের (Dhanteras) সন্ধ্যায় ঝাঁটা দেওয়া নিষেধ
সন্ধ্যার পর ঘর ঝাঁট দিলে ঘরের সম্পদ নষ্ট হয় এবং অশুভ শক্তি প্রবেশ করে, এমন বিশ্বাস প্রচলিত রয়েছে। তাই এই দিনে সূর্যাস্তের পর ঝাঁটা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
নুন দান করবেন না
জ্যোতিষ মতে, ধনতেরসের সন্ধ্যায় নুন দান করলে লক্ষ্মীদেবী অসন্তুষ্ট হন। এর ফলে ঘরে অশান্তি ও আর্থিক সমস্যা দেখা দেয়। তাছাড়া নুন দান করলে রাহুর প্রভাব বেড়ে যায়, যা অর্থনৈতিক স্থিতি নষ্ট করতে পারে।
টাকা ধার দেবেন না
এই দিনে কাউকে টাকা ধার দেওয়া বা বাকিতে কিছু দেওয়া অশুভ। বিশ্বাস করা হয়, এতে ঘরে লক্ষ্মী ও কুবেরের অবস্থান নষ্ট হয় এবং দীর্ঘদিন অর্থকষ্টে ভুগতে হয়। বাস্তু শাস্ত্রেও বলা হয়েছে, ধনতেরসে টাকা ধার দিলে ঘরে দারিদ্রতা দেখা যায়।
আমিষ খাবার এড়িয়ে চলুন
এই শুভ দিনে পেঁয়াজ, রসুন বা আমিষ খাবার খাওয়া নিষেধ। এই ধরনের খাবার নাকি শুভ ফল নষ্ট করে দেয় এবং দেবতার আশীর্বাদ পাওয়া যায় না। তাই এই দিনে নিরামিষ, সাত্ত্বিক আহারই শ্রেয়।
খালি বাসন কিনবেন না
ধনতেরসে বাসন কেনা শুভ হলেও খালি বাসন বাড়ি আনা অশুভ বলেই মনে করা হয়। নতুন বাসনের মধ্যে সামান্য জল, গুড়, মুড়ি বা মিছরি রেখে আনলে ঘরে সমৃদ্ধি আসে বলে বিশ্বাস।
ধনতেরস শুধু কেনাকাটার উৎসব নয়, এটি শুভ শক্তি ও ইতিবাচকতার প্রতীক। এই দিনে সামান্য কিছু নিয়ম মেনে চললে ঘরে আসে সুখ, সমৃদ্ধি ও শান্তি। তাই সোনা-রূপো কেনার পাশাপাশি নিজের মন ও ঘর দুটোই পরিষ্কার রাখাটাই সবচেয়ে বড় ‘শুভ কাজ’। মনে রাখবেন, শুভ চিন্তা, সৎ কাজ ও ভক্তি ভরে করা পুজোই ধনতেরসের প্রকৃত মহিমা।