Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'ভূত চতুর্দশী' মানেই ঘরে ঘরে চৌদ্দ প্রদীপ ও চৌদ্দ শাক, যে কাজগুলি আজ করা একেবারেই বারণ!

ভূত চতুর্দশীতে ঘরে ঘরে চৌদ্দ প্রদীপ জ্বালানো হয়। জানুন কোন কাজগুলো এদিন করা একেবারেই বারণ, যা বাড়িতে সুখ-সমৃদ্ধি আনে।

 

'ভূত চতুর্দশী' মানেই ঘরে ঘরে চৌদ্দ প্রদীপ ও চৌদ্দ শাক, যে কাজগুলি আজ করা একেবারেই বারণ!

ভূত চতুর্দশী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 October 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো: আর একদিন পরেই কালীপূজা ও দীপাবলি। তার আগের রাত অর্থাৎ অমাবস্যার ঠিক আগের চতুর্দশী তিথিতে পালিত হচ্ছে বাঙালির লোকাচার ও বিশ্বাসের উৎসব ভূত চতুর্দশী। এই দিনে ভয় নয়, বরং শুভ শক্তিকে আহ্বান জানিয়ে অন্ধকারকে জয় করার প্রস্তুতি চলে ঘরে ঘরে।

লোকবিশ্বাস অনুযায়ী, নরকাসুর রাজা প্রতি বছর এই তিথিতে ভূত-প্রেতদের নিয়ে পৃথিবীতে আসেন। তাঁদের উপস্থিতিতে স্বর্গ ও নরকের দুয়ার খুলে যায়। তাই প্রদীপ জ্বালিয়ে মানুষ অন্ধকার দূর করে এবং অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয়।

সুস্থতা ও সমৃদ্ধির আহ্বান জানাতে এদিন ঘরে ঘরে রান্না হয় চোদ্দ রকম শাক। পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিটি 'নরক চতুর্দশী' নামে পরিচিত। অন্ধকার ও অত্যাচারের অবসান ঘটিয়ে আলো এবং ন্যায় প্রতিষ্ঠার যে জয়গান, সেই জয়ই চোদ্দ প্রদীপের আলোর মধ্য দিয়ে আজও স্মরণ করা হয়।

ভূত চতুর্দশীতে যে কাজগুলি করা একেবারেই বারণ

ভূত চতুর্দশীর দিন নেগেটিভ শক্তির প্রভাব বেশি থাকে বলে মনে করা হয়। তাই এই দিনে কিছু কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়, কারণ তা জীবনে দুর্ভোগ ও কালো ছায়া নিয়ে আসতে পারে:

১. সন্ধ্যার পর ঝাঁড়ু নয়: ভূত চতুর্দশীর দিন বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার রাখা উচিত। তবে সন্ধ্যার পর ভুলেও ঝাঁড়ু দিতে নিষেধ করা হয়, কারণ এতে মা লক্ষ্মী রুষ্ট হন।

২. শ্মশান-কবরস্থান এড়িয়ে চলুন: এদিন শ্মশান বা কবরস্থানের ধারে-কাছেও যেতে নিষেধ করা হয়। মনে করা হয়, এসব জায়গায় নেগেটিভ শক্তি বেশি থাকে, যা জীবনে দুর্ভোগ ডেকে আনতে পারে।

৩. ভাঙা কাঁচের জিনিস নয়: বাড়িতে ভাঙা বা ফেটে যাওয়া কাঁচের জিনিস, বিশেষত ভাঙা আয়না রাখা বা তাতে মুখ দেখা উচিত নয়। এগুলি অশুভ শক্তির লক্ষণ বলে মনে করা হয়।

৪. দুধ দেওয়া বারণ: ভূত চতুর্দশী এবং কালীপুজোর দিন সন্ধ্যার পর দুধ বা দুধ জাতীয় কোনও জিনিস কাউকে দিতে বারণ করা হয়। বিশ্বাস করা হয়, এতে বাড়ি থেকে পজিটিভ শক্তি কমতে থাকে এবং নেগেটিভ এনার্জি বাড়ে।

৫. চুল খোলা নয়: ভূত চতুর্দশীর রাতে মহিলারা চুল খুলে ঘুমাবেন না, কারণ এতে নেগেটিভ শক্তি ঘরে ঢুকে পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে।

৬. আলো জ্বালিয়ে রাখুন: ভূত চতুর্দশীতে ঘরে সর্বদা আলো জ্বালিয়ে রাখা উচিত। কোথাও যেন কোনও অন্ধকার না থাকে। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়।


```