
ফাইল চিত্র
শেষ আপডেট: 1 January 2025 19:23
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সাল। অর্থাৎ নতুন বছর, নতুন সূচনা—সব কিছুই নতুনভাবে শুরু হওয়ার সময়। এই নতুন বছর যেন এক নতুন সুখ-সমৃদ্ধির বার্তা নিয়ে আসে, সেই প্রত্যাশা সবার মনেই রয়েছে। তাই প্রথম দিনটি উদযাপন করতে একে অপরকে শুভেচ্ছা জানানো এবং উপহার দেওয়া যেন একটা প্রথায় পরিণত হয়েছে। আগে যেখানে গ্রিটিংস কার্ড, শুভেচ্ছাপত্র, পেন, ডায়েরি বা ক্যালেন্ডার দেওয়ার চল ছিল, এখন উপহারের ধরন বদলে গেছে।
তবে, উপহার শুধু প্রীতি ও ভালবাসা প্রকাশই নয়, এটি ঐক্যবোধেরও এক মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে, নতুন বছরের প্রথম দিন প্রিয়জনকে কিছু উপহার দিতে হলে, এমন কিছু জিনিস থেকে অবশ্যই বিরত থাকতে হবে, যেগুলি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ফলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।
নতুন বছরের উপলক্ষে প্রিয় মানুষটাকে উপহার দিতে চাইলে, কিছু উপহার ভুল করেও এই সব উপহার দেবেন না। দেখে নেওয়া যাক সেই তালিকা।
১. পার্স বা ব্যাগ: এগুলি উপহার দেওয়া মানে অর্থনৈতিক সমস্যা ডেকে আনা। এমনটাই বলা হয়েছে বাস্তুশাস্ত্রে।
২. জুতো বা চপ্পল: জুতোকে অর্থের অভাব বা দারিদ্র্যের প্রতীক হিসেবে দেখা হয়। তাই এগুলি উপহার দেওয়া উচিৎ নয়, কারণ এটি আর্থিক সমস্যা সৃষ্টি করতে পারে।
৩. মূর্তি: নেতিবাচকতা বহন করে। আর মূর্তি উপহার দিলে তা শাস্ত্রীয় নিয়মের বিরুদ্ধেও হতে পারে, যা ভগবানকে অসম্মান করা হয়।
৪. মানি প্ল্যান্ট: বাড়িতে এটি অত্যন্ত শুভ মনে হলেও, কাউকে উপহার হিসেবে মানি প্ল্যান্ট দেওয়া উচিত না। মনে করা হয় প্রিয়জনকে এমন কিছু উপহার দিলে, অর্থসংকট এবং দেবতার আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। নতুন বছর যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে, তাই উপহারের প্রতি একটু সচেতনতা জরুরি।