
শেষ আপডেট: 4 April 2025 20:05
দ্য ওয়াল ব্যুরো: সোনা কিনতে গিয়ে আজকাল নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। ১০ গ্রামের দাম প্রায় এক লক্ষ টাকা। পাকা সোনা আর গহনা সোনার মধ্যে তেমন পার্থক্যও নেই। এখন এমন আকাশছোঁয়া দাম হলেও কিছুদিন আগেও এমন দুর্মূল্য ছিল না। অনেকেই আফশোস করেন, আগে যদি গয়না বানিয়ে রাখতাম। কত ছিল কিছুদিন আগেও সোনার দাম? দেখে নেওয়া যাক, ২৫ বছরের জার্নিটা।