
শেষ আপডেট: 8 October 2023 10:45
দ্য ওয়াল ব্যুরো: বারবার পরার ফলে পুরনো হয়ে গেছে জামা। আর পরার যোগ্য নেই সেসব। কিন্তু একেবারে ছুড়ে ফেলে দিতেও বাধে। অথচ দেবেনই বা কাকে? শুধু জামাকাপড়ই নয়, নিত্যপ্রয়োজনীয় এমন হরেক জিনিস থাকে যেগুলি না ব্যবহার করা যায়, না ফেলা যায়। তবে এবার থেকে সেগুলির সদগতি হতে পারে সহজেই। আর তাতে শুধু আপনার ঘর খালি হবে, তাই নয়, সেই ফেলে দেওয়া বাতিল জিনিসই বহু মানুষের রোজগারের পথ খুলে দিতে পারে।
নিশ্চয়ই ভাবছেন কীভাবে? তার জন্য চলে যেতে হবে কলকাতার নিউ টাউনের জিরো মিউজিয়ামে। সেখানে আস্ত একটা জাদুঘর বানিয়ে ফেলা হয়েছে এইসব ব্যবহারের অযোগ্য জামা-গয়না কিংবা অন্য জিনিস দিয়ে।