
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি
শেষ আপডেট: 5 November 2024 14:38
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার অর্থাৎ ৫ নভেম্বর ৩৬ বছর বয়সে পা দিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি। গোটা ক্রিকেট বিশ্ব তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে উঠে এসেছে কিং কোহলির নাম।
ক্রিকেটের পাশাপাশি আর্থিক সম্পত্তিতেও ফুলেফেঁপে উঠেছেন বিরাট কোহলি। কী নেই তাঁর কাছে? বিলাসবহুল আবাসন, কোটি-কোটি টাকার গাড়ি, হোটেল ব্যবসা এবং আরও কত কিছু। ক্রিকেট ছাড়া বিরাট কোহলির আয়ের উৎস কী? আসুন জেনে নেওয়া যাক।