
শেষ আপডেট: 13 November 2023 19:40
দ্য ওয়াল ব্যুরো: ‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই…’, কফিতে নয় কেন সে প্রশ্ন ওঠেনি। কিন্তু তার জন্য কফির আমেজ কিছু কমেওনি। শীতকালের সন্ধ্যায় হাতে কফির কাপ পরিবেশ বদলে দিতে পারে। শীতকালের সকালে ঘুম থেকে উঠে গরম কফির কাপে হাত সেঁকতে সেঁকতে প্রথম চুমুক পৌঁছে দিতে পারে সপ্তম স্বর্গে।
তবে কফি তো আর এক রাস্তায় হাঁটে না তারও আছে নানান বাঁক, নানান গন্তব্য। আপনাদের জন্যেও রইল ৫ রকম কফির সন্ধান।