Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Tamil Nadu Stampede: ৬ ঘণ্টা দেরিতে সভা, জলের ব্যবস্থাও ছিল না! অভিযোগ একাধিক, ভয়াবহ সব ছবি

অভিনেতা তথা টিভিকে নেতা বিজয়ের জনসভায় মাত্রতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৯ জন (Stampede at Vijay's Rally)। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

Tamil Nadu Stampede: ৬ ঘণ্টা দেরিতে সভা, জলের ব্যবস্থাও ছিল না! অভিযোগ একাধিক, ভয়াবহ সব ছবি

ফাইল চিত্র

শেষ আপডেট: 28 September 2025 11:50

দ্য ওয়াল ব্যুরো: প্রিয় অভিনেতা বা নেতানেত্রীকে এক ঝলক দেখতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারানোর মত ঘটনা আগেও একাধিকবার হয়েছে। শনিবার তেমনই এক মর্মান্তিক মুহূর্তের সাক্ষী রইল তামিলনাড়ু (Tamil Nadu Stampede)। অভিনেতা তথা টিভিকে নেতা বিজয়ের জনসভায় মাত্রতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৯ জন (Stampede at Vijay's Rally)। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। তবে দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 

১ / ৫
বিজয়ের নতুন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (TVK) জনসভা ছিল শনিবার, চেন্নাই থেকে কয়েকশো কিলোমিটার দূরে কারুরে। যার মূল বক্তা ছিলেন বিজয়।

বিজয়ের নতুন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (TVK) জনসভা ছিল শনিবার, চেন্নাই থেকে কয়েকশো কিলোমিটার দূরে কারুরে। যার মূল বক্তা ছিলেন বিজয়।

২ / ৫
অনুমতি পত্রে দুপুর পৌনে একটা নাগাদ সভা শুরুর কথা উল্লেখ থাকলেও সেই সভা শুরু হয় ৬ ঘণ্টা দেরিতে। প্রায় সন্ধে ৭টা নাগাদ। যেহেতু দুপুর থেকেই মানুষ আসতে শুরু করেছিলেন, তাই সন্ধে পর্যন্ত ভিড় অনেকটাই বেড়ে যায়।

৩ / ৫
সভাস্থলে প্রচুর মানুষের সমাগম হবে জেনেও জল ও খাবারের কোনও ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ উঠেছে। ফলে সেই ভিড়ে গরমের কারণ পরিস্থিতি আরও খারাপের দিকে যায়।

সভাস্থলে প্রচুর মানুষের সমাগম হবে জেনেও জল ও খাবারের কোনও ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ উঠেছে। ফলে সেই ভিড়ে গরমের কারণ পরিস্থিতি আরও খারাপের দিকে যায়।

৪ / ৫
আরও অভিযোগ, কয়েকদিন আগেই একই জায়গায়   AIADMK সভা করেছিল, সেখানে কোনও দুর্ঘটনা হয়নি। তবে বিজয়ের সভায় ৩০ হাজার জনের সমাবেশের অনুমতি নিলেও সভাস্থলে ঢুকে পড়েন ৬০ হাজারের বেশি মানুষ। সেইকারণেই বিশৃঙ্খলা তৈরি হয়।

৫ / ৫
দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মৃতদের পরিবারপিছু দশ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পাশাপাশি, তদন্ত কমিশনও গঠন করা হয়েছে। রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও।

```