Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সম্মানের ডার্বিতে 'নায়ক' প্রভসুখন! দুরন্ত সেভ বাঁচাল লাল-হলুদের সম্মান

১৩ নম্বর জার্সির এই ফুটবলার চণ্ডীগড় ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন।

সম্মানের ডার্বিতে 'নায়ক' প্রভসুখন! দুরন্ত সেভ বাঁচাল লাল-হলুদের সম্মান

প্রভসুখন সিং গিল

শেষ আপডেট: 9 November 2024 22:21

দ্য ওয়াল ব্যুরো: শনিবারের 'মিনি ডার্বি' গোলশূন্য ড্র হল। তবে এই জয় ইস্টবেঙ্গল ফুটবল দলের কাছে জয়ের থেকে যে কোনও অংশে কম নয়, তা বলাই বাহুল্য। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রত্যেক ফুটবলার নিজেদের দায়বদ্ধতার পরিচয় দিলেন। তবে এই ম্য়াচে আলাদা করে নজর কাড়লেন লাল-হলুদের কাস্টডিয়ান প্রভসুখন সিং গিল।

এই ম্য়াচে প্রথম আধঘণ্টার মধ্যেই জোড়া হলুদ কার্ড দেখে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, বাকি ম্যাচে যেভাবে ইস্টবেঙ্গলের ডিফেন্স লড়াই করল তা অবশ্যই প্রশংসনীয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটা মনে রাখার মতো সেভ করলেন ইস্টবেঙ্গলের এই গোলরক্ষক। ম্যাচের শেষে লাল-হলুদ সমর্থকরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।


```