.jpg)
নীতীশ কুমার রেড্ডি এবং মুত্যালা রেড্ডি
শেষ আপডেট: 30 December 2024 15:45
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। যদিও এই ম্যাচের একমাত্র প্রাপ্তি নীতীশ রেড্ডির সেঞ্চুরি। এই টেস্ট ম্যাচের তৃতীয় দিন টিম ইন্ডিয়ার তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি ইতিহাস রচনা করেছেন।
বক্সিং ডে টেস্ট ম্যাচে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম শতরানটা করেন। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে শতরান করলেন তিনি। নীতীশ কুমার রেড্ডির কাছে এই সেঞ্চুরিটা আরও বেশি স্পেশাল ছিল, কারণ স্ট্যান্ডেই দাঁড়িয়ে ছিলেন তাঁর বাবা। ছেলের সাফল্য দেখে তিনি আর চোখের জল ধরে রাখতে পারেননি।