
শেষ আপডেট: 29 September 2022 08:06
দ্য ওয়াল ব্যুরো: ভোলবদল হতে চলছে নয়া দিল্লির রেলস্টেশনের (New Delhi Railway Station)। কেমন হবে এই স্টেশন? ভারতীয় রেল মন্ত্রকের (Railway Ministry) তরফ থেকে যখন প্রথম এই স্টেশনের নকশা সামনে এসেছিল তখন অনেকেই বিশ্বাস করতে পারেননি যে, ভারতেও এমন সম্ভব? অনেকেই বলেছেন, এ যেন কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে এসেছে।
রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (RLDA) দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনের পুনর্নির্মাণের প্রস্তাব জানায়। সেই প্রস্তাব পাস হয়ে গেল। রেল মন্ত্রকের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যা দেখে ফের একবার চমকে উঠল ভারতবাসী।
কেমন সেই ছবি? দেখা যাচ্ছে গোলাকৃতি গম্বুজের মতো দুটি আকৃতির বিল্ডিং। পুরোটাই কাচ দিয়ে ঢাকা। চারপাশে ফ্লাইওভার দিয়ে ঘেরা। স্টেশনে যানজট এড়াতে এই ব্যবস্থা। আছে ফুট ব্রিজও। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক কেমন হতে চলেছে এই স্টেশন---