
শেষ আপডেট: 12 June 2020 04:51
দেশটির মনোরম জলবায়ু্ ও অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য্যের কারণে সারা বিশ্বের পর্যটকেরা ভিড় করেন তানজানিয়ায়। দেশটির জাতীয় আয়ের অনেকটাই আসে পর্যটন থেকে। বিভিন্ন দেশ থেকে পর্যটক উড়ে আসেন[/caption]
[caption id="attachment_228922" align="aligncenter" width="600"]
কেউ যান আফ্রিকার উচ্চতম শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো (১৯৩৪১ ফুট) দেখতে বা আরোহণ করতে।[/caption]
[caption id="attachment_228925" align="aligncenter" width="600"]
কেউ দেখতে যান সমুদ্রতলের চেয়ে নীচে থাকা লেক টাঙ্গানাইকার নয়নাভিরাম নীল জলরাশি।[/caption]
[caption id="attachment_228931" align="aligncenter" width="600"]
মাউন্ট কিলিমাঞ্জারো ও লেক 'টাঙ্গানাইকা' দেখতে পর্যটকেরা ভিড় করলেও, পর্যটকদের পছন্দের তালিকায় সবার ওপরে থাকে তানজানিয়ার ন্যাশনাল পার্কগুলি।[/caption]
[caption id="attachment_228934" align="aligncenter" width="600"]
সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে দেখা মিলতে পারে এরকমই অদ্ভুত কিছু দৃশ্যের। শিকার যেখানে তেড়ে যাচ্ছে শিকারীর দিকে।[/caption]
[caption id="attachment_228938" align="aligncenter" width="600"]
রুয়াহা ন্যাশনাল পার্কের জিরাফের দল যেন পর্যটকদের ফোটো তোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে উঁচু গাছের তলায়। আসলে ওরা নজর রাখছে সিংহ চিতাদের গতিবিধি।[/caption]
[caption id="attachment_228964" align="aligncenter" width="600"]
মিকুমি ন্যাশনাল পার্কে পর্যটকদের সঙ্গে বন্ধুত্ব করতে আসে চিতারা। মানুষকে আক্রমণ করেনা ওরা।[/caption]
[caption id="attachment_228942" align="aligncenter" width="600"]
ন্যাশনাল পার্কগুলি সেক্রেটারি বার্ডদের কাছে যেন অফিস। এভাবেই তারা সকাল সকাল হেলতে দুলতে বার হয়, অফিসে উপস্থিত কর্মীদের হাজিরা নেওয়ার জন্য।[/caption]
[caption id="attachment_228949" align="aligncenter" width="600"]
লড়াই করে খাবার জোটাতে হয় প্রতিদিন। দিনের শেষে কেউ পেট ভরিয়ে ঘুমায়। কেউ পড়ে থাকে হাড় হয়ে।[/caption]
[caption id="attachment_228954" align="aligncenter" width="600"]
বেলুনে চড়ে আকাশে ভাসেন পর্যটকরা। প্রত্যক্ষ করেন অবিস্মরণীয় সূর্যাস্ত।[/caption]
[caption id="attachment_228958" align="aligncenter" width="600"]
তৃপ্ত হয়ে নৈশাবাসে ফিরে চলেন পর্যটকের দল।[/caption]
[caption id="attachment_228968" align="aligncenter" width="600"]
রাতের আতঙ্ক হয়ে জেগে ওঠে কেউ কেউ।[/caption]
চিত্র কৃতজ্ঞতা: Tanzania National Parks (@tzparks)