.jpg)
অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্ক
শেষ আপডেট: 25 December 2024 16:45
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্ক চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে বিধ্বংসী ফর্মে রয়েছেন। তিনি নিজের গতির দৌলতে ভারতীয় ব্যাটারদের ইতিমধ্যে যথেষ্ট বিব্রত করেছেন।
এবার একটি নয়া রেকর্ড কায়েম করতে চলেছেন স্টার্ক। তবে এই রেকর্ড গড়ার জন্য তাঁকে আরও ৫ উইকেট শিকার করতে হবে। তাহলেই তিনি এন্ট্রি নিতে পারবেন এই বিশেষ ক্লাবে। অস্ট্রেলিয়ার সবথেকে সফল বোলারদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করতে পারবেন।