
বাংলাদেশ ক্রিকেট দলের নয়া অধিনায়ক হলেন মেহদি হাসান মিরাজ
শেষ আপডেট: 2 December 2024 19:15
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২ ম্যাচের টেস্ট সিরিজের পর টাইগারবাহিনীকে ওয়ানডে সিরিজ খেলতে হবে। এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দলে নয়া অধিনায়কের নাম ঘোষণা করা হল।
ওয়ানডে সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক নাজমূল হোসেন শান্ত খেলতে পারবেন না। তাঁর অনুপস্থিতিতে মেহদি হাসান মিরাজের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে।