৫০-এ পা দিয়েও মালাইকা অরোরা এখনও বলিউডের ফিটনেস আইকন।
.png.webp)
মালাইকা অরোরা
শেষ আপডেট: 7 November 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ফ্যাশন ও ফিটনেস আইকন হিসেবে মালাইকা অরোরা-র খ্যাতি বহুদিনের। 'ছাইয়া ছাইয়া' থেকে 'মুন্নী বদনাম'—তাঁর আইটেম সংগুলো যেমন হিট, তেমনই তাঁর টানটান, মেদহীন চেহারাও অসংখ্য ভক্তের অনুপ্রেরণা। মালাইকা নিজেও একজন প্রচণ্ড ফিটনেস ফ্রিক। তবে এই ছিপছিপে চেহারার অধিকারী হওয়া সহজ নয়, এর জন্য চাই কঠোর অধ্যবসায় এবং সুষম খাদ্যাভ্যাস।

মালাইকার মতো ঈর্ষণীয় ফিগার পেতে কী করণীয়? অভিনেত্রী নিজেই ফাঁস করলেন তাঁর ফিটনেস রহস্যের মূল চাবিকাঠি। দিনের পর দিন তিনি কোন ৪টি বিশেষ খাবার খেয়ে নিজেকে এত ফিট রাখেন। মালাইকা অরোরার সারাদিনের ডায়েট দেখে নেওয়া যাক।

১. সকালের ডিটক্স পানীয় (সকাল ১০টা) ঘুম থেকে ভোরে উঠলেও, মালাইকা সকাল ১০টার সময় একটি বিশেষ পানীয় পান করেন। এটি হলো তাঁর জনপ্রিয় ABC জুস—অর্থাৎ আপেল (Apple), বিটরুট (Beetroot) এবং গাজরের (Carrot) রস। এই জুসে সামান্য আদা মিশিয়ে পান করলে তা শরীরকে ফোলা ভাব এবং গ্যাসের সমস্যা থেকে মুক্তি দেয়।

২. মুখোরোচক জলখাবার (দুপুর ১২টা) দুপুরের আগে মালাইকার জলখাবার হয় ঠিক দুপুর ১২টায়। এটি স্বাদে মুখোরোচক হলেও স্বাস্থ্যের সঙ্গে কোনো আপস নয়। তাঁর পছন্দের জলখাবার হল 'অ্যাভো টোস্ট'। তবে এটি সাধারণ পাউরুটির টোস্ট নয়। এটি মূলত অ্যাভোকাডো এবং ডিম দিয়ে তৈরি একটি স্বাস্থ্যকর পদ—যা অভিনেত্রীর কাছে '১২টার খাবার, জাদুপূর্ণ জলখাবার'।
_2022-11-30-10-43-48_thumbnail.jpg)
৩. দেশি দুপুরের খাবার (দুপুর ২:৩০) দুপুর ২:৩০ মিনিটে লাঞ্চ সারেন মালাইকা। সময় মেনেই এই খাবারটি হয় পুরোপুরি দেশি এবং ঐতিহ্যবাহী। দুপুরের পাতে তাঁর পছন্দের পদ হলো সব রকম সবজি দিয়ে তৈরি খিচুড়ি। অর্থাৎ, ভারতীয় পদেই মেলে তাঁর ফিট থাকার মন্ত্র।

৪. সন্ধ্যার স্বাস্থ্যকর স্ন্যাক্স (বিকাল ৫টা) বিকাল ৫টা বাজলেই ফের হালকা খাবার খাওয়ার সময় হয়ে যায়। তবে এই সময় অন্য কিছু নয়, মালাইকা ফল খেতে পছন্দ করেন। তাঁর পছন্দের তালিকায় উপরের দিকে থাকে ব্লুবেরি বা চেরি জাতীয় ফল। অভিনেত্রী জানান, অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ এই ফলগুলি শরীরের জন্য খুবই উপকারী।