লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
শেষ আপডেট: 10 November 2024 18:11
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেরা কে? গোটা ফুটবল বিশ্বে আজও এই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। যত দিন এগোচ্ছে, ততই যেন এই দুজন ফুটবলার একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন। দুজনেই পেশাদার ফুটবলে ২০ বছরের বেশি সময় কাটিয়ে ফেলেছেন। কিন্তু, আজ পর্যন্ত পারফরম্যান্সে কোনও মরচে ধরেনি।
২০২৪ সালটা এই দুজন ফুটবলারের কাছেই বেশ ভাল কেটেছে। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলেও তাঁরা যথেচ্ছ গোল করেছেন।