
শুভ জন্মদিন জিৎ
শেষ আপডেট: 30 November 2024 16:36
দ্য ওয়াল ব্যুরো: একবার শুধু সলমন খানের স্টাইল এবং ক্যারিশমার কথা ভাবুন! আর তারপর তার সঙ্গে ‘বাঙালি-বাঙালি’ হাবভাব অ্যাড অন করুন।
দেখবেন, বাংলার এক সুপারস্টারের মিল পাবেনই. পাবেন। কে সে? জিৎ আবার কে! তাঁকে আজ বাংলা কমার্শিয়াল ছবির ‘কর্ণধার’ বললেও, খুব ভুল হবে না!
তবে, কেরিয়ারের প্রথমদিকে তেমন সাফল্য না এলেও ২০০২ সালে বক্স-অফিস প্রায় ফেটে পড়েছিল তাঁর একটি ছবিতেই। ‘সাথী’ সাথ ছাড়েননি অভিনেতার। অসংখ্য পুরস্কার ও সম্মান এসেছিল স্বাভাবিকভাবে। ‘নাটের গুরু’, ‘জোর’, ‘ওয়ান্টেড’, ‘দুই পৃথিবী’ এবং ‘বস: বর্ন টু রুল’ ব্যবসায়িকভাবে সাফল্যের মুখ দেখেছিল। ৯ কোটি টাকার ব্যবসা করেছিল ‘সাথী’। টলিউডের সেরা বক্স অফিস কালেকশন!
এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘সঙ্গী’, ‘নাটের গুরু’, ‘বন্ধন’, ‘ঘাতক’, ‘শুভদৃষ্টি’, ‘প্রেমী’ থেকে শুরু করে ‘দুই পৃথিবী’, ‘সুলতান’, ‘বস’, ‘সাত পাকে বাঁধা’, ‘অসুর’।
রোম্যান্টিক বা অ্যাকশন, জিৎ ছাড়া যেন অসম্পূর্ণ টলিউড।
আজ তাঁর জন্মদিনে জেনে নিন সুপারস্টার জিতের ৬ অজানা জীবনগল্প!