
স্বাস্থ্যকর উপায়ে চটজলদি কমাতে চান?
শেষ আপডেট: 3 April 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: যেখানে আসে ওজন কমানোর (weight loss) প্রসঙ্গ, অনেকেই কোনও নিয়ম না মেনে যে যা বলেন সেই উপদেশ মেনে চলেন। এতে ওজন যদিও বা কমে, কিন্তু ফল হয় মারাত্মক। নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়, ঝট করে ওজন কমে যাওয়ার পর। যদি সত্যিই ওজন কমাতে চান (weight loss tips), একটা কথা মাথায় রাখা দরকার, সেখানে কিন্তু কোনও ম্যাজিক লুকিয়ে নেই। জীবনযাত্রায় বদল আনতে হবে। ওজন রাতারাতি কমবে না, তাই লেগে থাকতে হবে নিয়ম মেনে।
নিয়মিত ব্যায়াম করা, ওজন ঝরানোর জন্য ভীষণ প্রয়োজনীয়। তার সঙ্গে বাইরের খাবার বা কোনও জাঙ্ক ফুড একেবারেই খাদ্যতালিকা (weight loss diet) থেকে বাদ দিতে হবে। তার বদলে রাখতে হবে স্বাস্থ্যকর খাবার, যা শরীরকে সঠিক পুষ্টি দেওয়ার পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করবে।
ওজন কমাতে এই সাতটি খাবার (weight loss foods) আপনার রোজের খাদ্যতালিকায় রাখতে পারেন-