
শেষ আপডেট: 6 January 2025 14:46
দ্য ওয়াল ব্যুরো: গত বছর জুলাই মাসে সাতপাকে বাঁধা পড়েন মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল বিয়ের বর্ণালী আসর। ব্যয় হয়েছিল হাজার কোটি টাকারও বেশি। আমন্ত্রিত হন নানা মহলের দুনিয়াজোড়া সেলেব্রিটি।