
ফাইল ছবি।
শেষ আপডেট: 26 July 2024 18:17
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত বলিউড সুপারস্টার দিলীপ কুমারের বান্দ্রার বাংলো ভেঙে তৈরি হল বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। গত বছর থেকেই শোনা যায়, বান্দ্রার পালি হিলে অবস্থিত অভিনেতা দিলীপ কুমারের বাংলো ভেঙে বিলাসবহুল আবাসন তৈরি হচ্ছে। বলিউডের অভিনেতাদের এমন একাধিক সুবিশাল বাংলো-সহ বিপুল সম্পত্তির নজির কম নয়। অভিনেতারা মারা যাওয়ার পরে ভাঙন ধরে বহু সম্পত্তিতেই।
দিলীপ কুমারের এই পালি হিলস বাংলোর জমি নিয়ে আইনি জটিলতা চলছিল বছর পাঁচেক ধরে। এ জন্য মানহানির মামলাও দায়ের করেছিলেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু। অভিযোগ ছিল, অন্য এক সংস্থার তরফে বেআইনিভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে সম্পত্তি। গত বছরে সেসব আইনি জটিলতা কাটায় বিলাসবহুল আবাসন তৈরি হল শেষমেশ।