.webp)
ফাইল চিত্র
শেষ আপডেট: 22 October 2024 17:24
দ্য ওয়াল ব্যুরো: আলু খেতে পছন্দ করেন না, এমন বাঙালী খুঁজে পাওয়া কঠিন। রোজের ডাল-তরকারি হোক বা মাংসের ঝোল, পাতে আলু চাই-ই-চাই। অনেকে তো আবার রুটি হোক বা ভাত, সঙ্গে আলুর তরকারি থাকলে আর অন্য পদের কথা ভাবেনই না। বহু মানুষই সবজি বলতে শুধু আলু বোঝেন। আলু কিন্তু ক্ষতিকর সবজি মোটেই নয়। কিন্তু ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে একটু কম খাওয়াই ভাল।