
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 23 December 2024 14:28
দ্য ওয়াল ব্যুরো: আমাদের চোখ অত্যন্ত সেন্সিটিভ। খুব গরমে চোখ জ্বালা করতে পারে, ড্রাই হয়ে যেতে পারে আবার লাল হয়ে অ্যালার্জি দেখা দিতে পারে। ঠিক সেভাবেই শীতেও চোখে নানা সমস্যা হয়। খুব ঠান্ডায় বাতাসে আর্দ্রতা কমে যেতে পারে ফলে তার প্রভাবে চোখও শুকিয়ে যেতে পারে। কন্ট্যাক্ট লেন্স যারা ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হয়। চিকিৎসকরা বলছেন, কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের শীতে চোখের বাড়তি যত্ন নিতে হবে।
বেঙ্গালুরুতর ডঃ আগরওয়ালস আই হাসপাতালের ক্লিনিক্যাল সার্ভিসেসের প্রধান ডঃ কে হর্ষা শীতকালে কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের জন্য কিছু বিশেষ টিপস দিয়েছেন।