Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Moringa Recipe: বসন্তে পাতে রাখতেই হবে সজনে ফুলের ঝাল, ঘরোয়া এই রেসিপির কী কী গুণ জানেন?

ঋতুবদলের সময় শরীরকে সুস্থ রাখতে চাই প্রাকৃতিক খাবার। আর সেই তালিকায় সবার ওপরে থাকে সজনের ডাঁটা, পাতা বা ফুল- সবই সুস্বাদু এবং দারুণ পুষ্টিকর। বাঙালির রান্নাঘরে তাই সজনের (moringa flower recipe) আলাদা কদর। 
 
Moringa Recipe: বসন্তে পাতে রাখতেই হবে সজনে ফুলের ঝাল, ঘরোয়া এই রেসিপির কী কী গুণ জানেন?

সজনে ফুলের রেসিপি

শেষ আপডেট: 27 January 2026 14:07

দ্য ওয়াল ব্যুরো: ঋতুবদলের সময় শরীরকে সুস্থ রাখতে চাই প্রাকৃতিক খাবার। আর সেই তালিকায় সবার ওপরে থাকে সজনের ডাঁটা, পাতা বা ফুল- সবই সুস্বাদু এবং দারুণ পুষ্টিকর। বাঙালির রান্নাঘরে তাই সজনের (moringa flower recipe) আলাদা কদর। 
 
১ / ৫
প্রচুর ভিটামিন, আয়রন, ক্যালশিয়াম, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সজনের ফুল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রক্তে শর্করা নিয়ন্ত্রণ, রক্তাল্পতা কমানো, হাড় মজবুত করা থেকে হার্টের সুরক্ষা- সব দিকেই সজনে কার্যকর। এই পুষ্টিগুণে ভরপুর ফুল দিয়ে তৈরি হতে পারে অসাধারণ ঘরোয়া একটি পদ- সজনে ফুলের ঝাল (Sajne Ful Recipe)।

২ / ৫
১০০ গ্রাম সজনে ফুল ভালো করে বেছে নিন। ১ কাপ কড়াইশুঁটি, ২টি আলু ও ১টি টমেটো কুচি করে প্রস্তুত রাখুন। সঙ্গে ৩টি কাঁচালঙ্কা এবং আধ চামচ আদা বাটা।

৩ / ৫
কড়াইতে ৪ চা চামচ সর্ষের তেল গরম করে দিন। তাতে পাঁচফোড়ন ও কাঁচালঙ্কা ফোড়ন দিন। ছোট করে কাটা আলু দিয়ে নাড়তে থাকুন। ভালো করে ভাজা হয়ে গেলে আদা বাটা, টমেটো কুচি ও কড়াইশুঁটি যোগ করুন। স্বাদমতো নুন, চিনি ও আধ চা-চামচ হলুদ দিয়ে সবকিছু ভালোভাবে কষতে থাকুন। হলুদ কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রান্না করুন।

৪ / ৫
আগে গরম জলে ভিজিয়ে রাখা সজনে ফুল কড়াইতে দিন। আলতো করে মিশিয়ে নিন যাতে ফুল ভেঙে না যায়। সামান্য জল ছিটিয়ে ঢাকনা দিন। পাঁচ মিনিট দমে রাখলেই ফুল নরম হয়ে যাবে এবং মশলার সঙ্গে মিশে যাবে। উপরে ১ চামচ সর্ষে বাটা ছড়িয়ে ভালো করে নাড়ুন। আঁচ বন্ধ করে সর্ষের তেল ছড়িয়ে দিন।

৫ / ৫
 গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সজনে ফুলের ঝাল। স্বাদে অনন্য, আর স্বাস্থ্যগুণে অসাধারণ।

```