
রাকুল প্রীত সিং
শেষ আপডেট: 12 September 2024 19:00
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে স্বজনপোষণের অভিযোগ নতুন কিছু নয়! এবার কাজ হারানো প্রসঙ্গে ফের মুখ খুললেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। সম্প্রতি একটি পডকাস্টে ডক্টর জি খ্যাত অভিনেত্রী জানান, যত তাড়াতাড়ি মানুষ সমস্ত ক্ষেত্রে স্বজন পোষণের কথা মেনে নিতে পারবেন, ততই মঙ্গল।