
শেষ আপডেট: 16 November 2023 14:17
দ্য ওয়াল ব্যুরো: শীতকালের কনকনে ঠান্ডা প্রথমদিকে বেশ ভালো লাগলেও কয়েকদিন পর একটু উষ্ণতার জন্য মন আনচান করতে শুরু করে। বিকেল গড়িয়ে সন্ধে নামার সঙ্গে সঙ্গে মনে হয় গরম কিছু খাই। চা-কফি তো আছেই কিন্তু এই সময় যদি পাওয়া যায় একবাটি গরম স্যুপ তাহলে মুখ বদলও হয়, আর শরীর গরম রাখার পাশাপাশি পুষ্টিও জোগায়। তাই আপনাদের জন্য রইল বেশ কিছু স্যুপের সন্ধান।